খেলা

কলকাতার অধিনায়ক সাকিব!

স্পোর্টস ডেস্ক: জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া বলেছেন, সাকিব আল হাসানকে অধিনায়ক বানিয়ে একাদশে ফেরানো হোক।

এক টুইট বার্তায় আকাশ চোপড়া আরও বলেন, ‘হতাশাজনক সময়, মরিয়া অবস্থা। কেকেআর কী চিন্তা করবে আসন্ন খেলাগুলোর জন্য সাকিবকে অধিনায়ক বানাতে? মরগানের বিরুদ্ধে কিছু নয়। কিন্তু যদি রান না আসে, তারা কেবল নয়। সেরা খেলোয়াড়দের ক্ষেত্রেও এটা ঘটতে পারে। সাকিব ব্যাটিংয়ের পাশাপাশি কিছু ওভার বোলিংও করতে পারবে। কেবল ভাবছি?

জানা গেছে, আইপিএলের চলমান আসরে প্লে-অফে উঠতে হলে এখন কলকাতা নাইট রাইডার্সের সামনে একটাই সমীকরণ, সবগুলো ম্যাচ জিততে হবে। এরপরও যদি-কিন্তু রয়েছে। অর্থাৎ সবগুলো ম্যাচই ডু অর ডাই। এমন অবস্থায় অফফর্মে থাকা কেকেআরের অধিনায়ক ইয়ন মরগানকে অপসারণের দাবি উঠেছে। কিন্তু কে হবেন নতুন অধিনায়ক?

চলতি মৌসুমে বেশ ঘটা করে সাকিবকে কিনে নেয় কলকাতা। তাকে কেন্দ্র করে শিরোপা পুনরায় ঘরে তোলারও স্বপ্ন দেখে ফ্রাঞ্জাইজিটি। কিন্তু প্রথম তিন ম্যাচ খেলানোর পর একাদশে আর সুযোগ মেলেনি বাংলাদেশি তারকার। তার বদলি হিসেবে নামা অভিজ্ঞ সুনীল নারাইন যে খুব একটা ভালো করছেন, তাও বলা যাবে না। তবুও কেকেআরের একাদশে সাকিব উপেক্ষিত।

অন্যদিকে, আসরের শুরু থেকেই অফফর্মে দলটির ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। তার ব্যাট যেন হাসতেই ভুলে গেছে। দলের বিপদে তিনি বিপদ আরও বাড়িয়ে দিচ্ছেন। সবমিলিয়ে সমর্থকরা মরগানের নেতৃত্বে খুশি নন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা