খেলা

২৩৪ বছরের ইতিহাস ভাঙলেন ক্লেয়ার

ক্রীড়া ডেস্ক: ক্রিকেটের আইনপ্রণেতা হিসেবে কিছুদিন আগেই যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। লিঙ্গ বৈষম্য দূর করতে ব্যাটসম্যানের জায়গায় ব্যাটার ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। এবার ক্লাবটির ২৩৪ বছরের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্টও নির্বাচিত করেছে এমসিসি। ইংল্যান্ডের সাবেক অ্যাশেজ জয়ী অধিনায়ক ক্লেয়ার কনর পেয়েছেন এই গুরু দায়িত্ব।

এর ফলে কুমার সাঙ্গাকারার স্থলাভিষিক্ত হচ্ছেন কনর। অবশ্য গত বছরের এজিএমেই কনরকে এই পদের জন্য বেছে নেওয়া হয়েছিলো। কিন্তু করোনার প্রকোপে তার নিয়োগ স্থগিত রাখা হয় এক বছর।

দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত কনর বলেছেন, এমসিসি প্রেসিডেন্ট হতে পেরে নিজেকে সম্মানিত মনে করছি। এখন ড্রেসিংরুম থেকে বোর্ডরুম- আমার যে অভিজ্ঞতার ভাণ্ডার, সেটি আগামী ১২ মাস ব্যবহার করে ক্লাব নেতৃত্ব ও কমিটিকে সহায়তার চেষ্টা করবো।

কনর আবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডেরও মেয়েদের ক্রিকেট ডিরেক্টর। সাবেক নারী এই ক্রিকেটার ইংল্যান্ডের হয়ে অভিষেক করেন ১৯৯৫ সালে, ১৯ বছর বয়সে। এর পর ২০০০ সালে পান অধিনায়কত্ব। ক্যারিয়ারে একজন অলরাউন্ডার হিসেবে স্বীকৃত কনর বামহাতি স্পিনার ছিলেন। ২০০৫ সালে ৪২ বছর পর ইংলিশ মেয়েদের প্রথম অ্যাশেজ জয়ের অধিনায়কও ছিলেন তিনি। তার নেতৃত্বেই ইংল্যান্ড সিরিজ জেতে ১-০তে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা