খেলা

এমসিসির সদস্য হলেন মাশরাফি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা পেলেন ক্রিকেটের আইন প্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সদস্যপদ। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই সম্মাননায় ভূষিত হয়েছে তিনি।

আরও পড়ুন : সাকিব-মুশফিকের হাফ সেঞ্চুরি

এ বছর এমসিসির আজীবন সদস্যপদ দেওয়া হয়েছে ১৯ জনকে। এর মধ্যে ১৭ জন ক্রিকেটার, বাকি দুজন ক্রিকেটের সঙ্গে জড়িত ব্যক্তিত্ব।

মাশরাফির আগে ২০০৩ সালে এই ক্যাটাগরিতেই সম্মানসূচক আজীবন সদস্যপদ পান সাবেক বিসিবি সভাপতি ও ক্রিকেট সংগঠক সাবের হোসেন চৌধুরী।

আজ এমসিসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘এমসিসি বিশ্বের সেরা কিছু ক্রিকেটারকে এই ক্লাবের আজীবন সদস্যপদ প্রদান করে। আজ এই তালিকায় সর্বশেষ অন্তর্ভুক্ত সম্মানিত পুরুষ ও মহিলা ক্রিকেটারদের নাম প্রকাশ করে আমরা আনন্দিত।’

মাশরাফির সঙ্গে আজীবন সদস্য হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের মেরিসা আগুইলেইরা; ভারতের এমএস ধোনি, ঝুলন গোস্বামী, সুরেশ রায়না, মিতালি রাজ ও যুবরাজ সিং; ইংল্যান্ডের জেনি গান, লরা মার্শ, আনিয়া শ্রাবসোল, কেভিন পিটারসেন ও ইয়ন মরগ্যান; অস্ট্রেলিয়ার র্যাচেল হেইন্স, নিউজিল্যান্ডের অ্যামি স্যাটারথওয়েট ও রস টেইলর, পাকিস্তানের মোহাম্মদ হাফিজ এবং দক্ষিণ আফ্রিকায় ডেল স্টেইন।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

১৭৮৭ সালে প্রতিষ্ঠিত হয় এমসিসি। প্রায় ২০০ বছর ধরে ক্রিকেটের নানা আইন প্রণয়ন ও উন্নয়নের সঙ্গে জড়িত সংস্থাটি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা