খেলা

ভালো করতে হবে সব জায়গায়

ক্রীড়া ডেস্ক: খুব অল্প সময়ে বাংলাদেশ জাতীয় দলের স্পিন বিভাগে ভরসার প্রতীক হয়ে উঠেছেন নাসুম আহমেদ। সবশেষ দুই সিরিজে ঘরের মাঠে নিজেকে ভালোভাবে প্রমাণ করেছেন তিনি। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গে দুই সিরিজে সমান ৮টি করে উইকেট তুলে সিরিজ জয়ে বড় অবদান রাখেন। টানা ১০ ম্যাচে পাঁচের কম ইকোনমি রেটে বোল হাতে প্রতিপক্ষের ব্যাটসম্যানকে দারুণ ভুগিয়েছেন তিনি।

তবে এমন বোলিংয়ের পরেও আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্ট নিয়ে খুব একটা আশাবাদী হওয়া যাচ্ছে না। কেননা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে দুই সিরিজেই খেলা হয়েছে বেশ নিচু ও ধীরগতির উইকেটে। তাই স্পিনারদের ভালো করাই ছিলো স্বাভাবিক। কিন্তু বিশ্বকাপের মতো বড় আসরে খেলা হবে স্পোর্টিং উইকেটে। সেখানকার চ্যালেঞ্জ কি স্পিনারদের জন্য সহজ হবে?

এ বিষয়ে প্রশ্নের জবাবে নাসুমের সহজ উত্তর, আসলে এখানে চ্যালেঞ্জ বলতে কিছু নাই, ভালো করতে হবে যেকোনো উইকেটে। আইপিএলের সুবাদে সংযুক্ত আরব আমিরাতের উইকেটগুলো সবার মোটামুটি জানা হয়ে গেছে। এমন উইকেটে চ্যালেঞ্জ নিয়েই খেলতে হবে ক্রিকেটারদের।

নিজের প্রস্তুতি নিয়ে নাসুম বলেন, এতদিন ছুটিতে ছিলাম, ছুটিতে কাজ করছি। নিজের নিজের যা দরকার করছি। ইনশাআল্লাহ্‌ আমাদের চেষ্টা থাকবে ভালো করার। আমরা ভালোই করবো।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা