ক্রিস গেইল
খেলা

আইপিএল ছাড়লেন গেইল

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটে এখন চলছে গুরুত্বপূর্ণ সময়। প্লে-অফের টিকিট পেতে শেষের ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই পয়েন্ট টেবিলের নিচের দিকের দলগুলোর জন্য।

এর মধ্যেই কি না হুট করে আইপিএল ছাড়ার সিদ্ধান্ত নিলেন পাঞ্জাব কিংসের মারকুটে ব্যাটার ক্রিস গেইল।

চলতি মাসে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেকে সতেজ রাখতেই মূলত হুট করে আইপিএল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন দ্য ইউনিভার্স বস। ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল, সিপিএল ও আইপিএল মিলে টানা অনেকদিন ধরেই জৈব সুরক্ষা বলয়ের মধ্যে রয়েছেন তিনি। সেই ধকল কাটাতেই কিছুদিন থাকতে চাইছেন বাইরে।

এক বিবৃতিতে গেইল বলেছেন, ‘গত কয়েক মাস ধরে আমি ওয়েস্ট ইন্ডিজ, সিপিএল ও আইপিএলের বায়ো বাবলের মধ্যে রয়েছি। এখন আমি মানসিকভাবে নিজেকে সতেজ ও পুনরায় চাঙা করতে চাই। আমি এখন ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপ জেতানোর দিকে মনোযোগ দিতে চাই।’

‘তাই দুবাইয়ে কিছুদিনের বিরতিতে নিতে চাই। পাঞ্জাব কিংসকে ধন্যবাদ দিতে চাই, আমার অনুরোধ রেখে ছুটি দেয়ায়। আমার শুভকামনা ও শুভেচ্ছা সবসময় দলের সঙ্গে থাকবে। আসন্ন ম্যাচগুলোর জন্য দলকে শুভকামনা জানাই।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা