খেলা

পাকিস্তানের কাছে ক্ষমা চাইলো ইংল্যান্ড!

ক্রীড়া প্রতিবেদক: নিউজিল্যান্ডের পথ অনুসরণ করে বিপাকে পড়েছে ইংল্যান্ড। তবে এবার নিজেদের এই সিদ্ধান্তের ফলে পাকিস্তান ব্যথিত হওয়ায় তাতে ক্ষমা চেয়েছে দেশটি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান ইয়ান ওয়াটমোর আরও জানিয়েছেন, আগামী বছর পাকিস্তান সফরের জন্য প্রতিজ্ঞাবদ্ধ তার দল।

সম্প্রতি ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি খুবই দুঃখিত, যদি কেউ আমাদের এই সিদ্ধান্তে ব্যথিত হয়ে থাকে, বিশেষ করে পাকিস্তানে। সিদ্ধান্তটা আমাদের বোর্ডের জন্য খুবই কঠিন ছিলো। তবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম খেলোয়াড় ও স্টাফদের মানসিক স্বাস্থ্য ও কল্যাণের কথা ভেবেই।

পাকিস্তান সফর বাতিলের সিদ্ধান্ত শুরুতেই নেওয়া হয়েছে, বিষয়টা মোটেও এমন নয়, জানালেন ওয়াটমোর। শুরুতে সফরের বিষয়ে ইতিবাচক থাকা স্বত্ত্বেও ও শেষমেশ সেটা সম্ভব হয়নি। ইসিবি প্রধানের কথা, বোর্ড এই সিদ্ধান্তটা নিয়েছিল নিজেদের বিচারের ওপর ভরসা করে। আর বিষয়টা শুরুতেই বাতিলের পক্ষে ছিলো না। আমরা শুরুতে সফরের বিষয়ে ইতিবাচকই ছিলাম। আমরা বিষয়টা খেলোয়াড়দের কাছে পাঠাতে চেয়েছিলাম। কিন্তু শেষমেশ বিষয়টা এমন হয়নি।

তবে সেই সাক্ষাৎকারের শেষে ইসিবি প্রধান নিশ্চিত করেছেন তার দল ‘আগামী বছর একটা পাকিস্তান সফরের প্রস্তুতির জন্য প্রতিজ্ঞাবদ্ধ’। তবে এর ব্যতিরেকে কিছু হলে সেটার দায়ভার নেওয়ার জন্যেও প্রস্তুত থাকবে তার বোর্ড।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা