খেলা

মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ইতালি

ক্রীড়া ডেস্ক: ফুটবলের সম্পর্ককে প্রসারিত করতে নতুন উদ্যোগ নিয়েছে ইউরোপ ও লাতিন আমেরিকা। দুই মহাদেশের দুই চ্যাম্পিয়ন দল মুখোমুখি হবে এক ম্যাচের লড়াই- কোপা ইউরো-আমেরিকায়। আর্জেন্টিনা ও ইতালির এই লড়াইয়ের ভেন্যু অবশ্য এখনও ঠিক হয়নি।

দুই মহাদেশের ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফা ও কনমেবল মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জানায়, আগামী জুনে মুখোমুখি হবে সবশেষ ইউরো চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকার দুই চ্যাম্পিয়ন।

গত ১০ জুলাই কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে স্বাগতিকদের হারিয়ে ২৮ বছরের শিরোপা খরা কাটায় আর্জেন্টিনা। পর দিন ইংল্যান্ডের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে স্বাগতিকদের হারিয়ে ইউরোর শিরোপা জেতে ইতালি।

দুই বছর পরপর ফিফার বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনার বিরুদ্ধে ইউরোপীয় ফুটবলে নিয়ন্তা সংস্থা- উয়েফা ও লাতিন আমেরিকার ফুটবলের সর্বোচ্চ সংস্থা- কনমেবলের শক্ত অবস্থান নেওয়ার পরই এলো এই ম্যাচ আয়োজনের ঘোষণা।

নিজেদের ফুটবলের সম্পর্ক আরও প্রসারিত করার যে উদ্যোগ নিয়েছে দুই মহাদেশীয় সংস্থা, তারই অংশ আর্জেন্টিনা ও ইতালির ম্যাচ, বিবৃতিতে বলেছে উয়েফা। এছাড়াও তাদের পরিকল্পনায় আছে মেয়েদের ফুটবল, ফুটসাল, যুব ফুটবল।

তবে বিবৃতিতে কোথাও ফিফার নাম উল্লেখ করা হয়নি, যারা ভিন্ন মহাদেশের মধ্যে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করে থাকে।

এই মাসের শুরুর দিকে উয়েফা সভাপতি আলেকসান্দের চেফেরিন হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ফিফা দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজন করলে ইউরোপের দলগুলো সেখানে অংশ নেবে না।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা