খেলা

মেসির দুর্দান্ত গোলে পিএসজি’র জয়

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নস লিগে লিওনেল মেসির দুর্দান্ত গোলে শক্তিশালী ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয় পেয়েছে পিএসজি। ঘরের মাঠে ২-০ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে দলটি। অপর গোলটি করেছেন ইদ্রিসা গানা গেয়ে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হয় পিএসজি। ঘরের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে পেপ গার্দিওলার সিটিকে হারিয়ে মধুর প্রতিশোধ নিলো ফরাসি জয়ান্টরা। এর আগে সর্বশেষ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে এই সিটির কাছেই হেরেছিল দলটি।

জানা গেছে, ম্যাচটি আরও একদিক দিয়ে ভক্তদের মনে আশার সঞ্চার করেছে। এই প্রথম মেসি-নেইমার-এমবাপ্পে বা ‘এমএনএম’ ত্রয়ীর মাঝে রসায়ন জমে উঠতে দেখা গেছে। যার কিছুটা টের পেয়েছে ম্যানচেস্টার সিটি।

এর মধ্যে মেসির গোলটির এসিস্ট করেছে এমবাপ্পে।আর নেইমারের বাড়িয়ে দেওয়া দারুণ একটি শটকে ফিরতি শট দিয়ে প্রতিপক্ষের জালে পাঠিয়ে দেন ইদ্রিসা গানা গেয়ে। ম্যাচ শুরুর মাত্র ৮ মিনিটের মাথায় পিএসজিকে এগিয়ে নেন তিনি।

তবে মেসির গোলটি এসেছে ৭৪ মিনিটে। তার আগে ও পরে আরও কয়েকটি দারুণ সুযোগ পেয়েছিল উভয় দল। কিন্তু কেউই সেগুলো কাজে লাগাতে পারেনি। সবচেয়ে বেশি আধিপত্য দেখিয়েছে ম্যানসিটি। মোট ৫৪ শতাংশ বল দখল তাদের ছিল।

পিএসজির গোলপোস্টে শট নিয়েছে ১৮টি এবং এর মধ্যে টার্গেট হয়েছে ৭টি। ভাগ্যিস, গোলবারে ইউরো সেরা গোলরক্ষক ছিল। তার দারুণ কয়েকটি সেভের কারণে গোল হজম করতে হয়নি পচেত্তিনোর শীর্ষদের। নয়তো ম্যাচের ফলাফল অন্যরকমও হতে পারতো।

অন্যদিকে, পিএসজি প্রতিপক্ষের গোলপোস্টে শট নিয়েছে মাত্র ৬টি এবং এর মধ্যে টার্গেট হয়েছে ৩টি। যার মধ্যে দু'টি গোল। এই জয়ের ফলে গ্রুপ এ-তে শীর্ষে উঠে এলো পিএসজি। আর ম্যানচেস্টার সিটির অবস্থান ৩ নম্বরে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা