খেলা

বাড়ি ফিরলেন ইনজামাম

ক্রীড়া ডেস্ক: ইনজামাম-উল- হকের হার্ট অ্যাটাকের খবর বেরিয়েছিলো। ভর্তি হয়েছিলেন হাসপাতালে। তবে হাসপাতাল থেকে বাড়ি ফিরে ইনজামাম-উল-হক বললেন, রুটিন চেক-আপ করাতেই হাসপাতালে গিয়েছিলেন তিনি। এনজিওপ্লাস্টির পর বাড়ি ফিরে এখন ভালো আছেন বলে জানালেন সাবেক পাকিস্তান অধিনায়ক।

ইনজামামের ম্যানেজমেন্ট কোম্পানির সূত্রেই বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, হার্ট অ্যাটাকের পর সোমবার (২৭ সেপ্টেম্বর) তার এনজিওপ্লাস্টি করানো হয়। তবে মঙ্গলবার বাড়ি ফিরে নিজের ইউটিউব চ্যানেলে ইনজামাম নিজে বললেন ভিন্ন কথা।

আমি দেখিনি, তবে শুনেছি যে কেউ বলেছে আমার হার্ট অ্যাটাক হয়েছিলো বা এরকম কিছু। আসলে তা নয়। স্রেফ রুটিন চেক-আপের জন্য ডাক্তারের কাছে গিয়েছিলাম। সেখানে ডাক্তার বললে এনজিওগ্রাফি করতে হবে, কারণ সমস্যা মনে হচ্ছে। এনজিওগ্রাফি করে ধমনীতে ব্লক ধরা পড়ায় ডাক্তার বলেন যে স্টেন্ট বসাতে হবে।

বেশ সহজেই তা হয়ে গেছে। ১২ ঘণ্টা হাসপাতালে থেকেই বাড়ি ফিরে আসতে পেরেছি। আমার শরীর ও সবকিছু ঠিক আছে। ভালো আছি।

বিশ্বজুড়ে বর্তমান-সাবেক ক্রিকেটারসহ যারা ইনজামামের সুস্থতার জন্য প্রার্থনা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

সামান্য একটু অস্বস্তি অনুভব করায় হাসপাতালে গিয়েছিলেন জানিয়ে ইনজামাম সবার প্রতি অনুরোধ জানান, শরীরের কোথাও ছোটখাটো কোনো অস্বস্তি অনুভব করলেও দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে।

পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপের নায়কদের একজন ইনজামাম। প্রায় ১৫ বছর তিনি ছিলেন দলের ব্যাটিংয়ের বড় ভরসা ও বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫ সেঞ্চুরিতে ২০ হাজার ৫৫১ রান তার, পাকিস্তানের হয়ে ১৮ হাজার রানও নেই আর কারও। পেস বোলিংয়ের বিপক্ষে ক্রিকেট ইতিহাসেই সেরা ব্যাটসম্যানদের একজন মনে করা হয় তাকে।

পাকিস্তানকে তিনি নেতৃত্ব দেন ৩১ টেস্ট ও ৮৭ ওয়ানডেতে। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর জাতীয় দলের ব্যাটিং পরামর্শক, প্রধান নির্বাচকসহ নানা ভূমিকায় পিসিবিতে দেখা গেছে তাকে। এছাড়া আফগানিস্তানের প্রধান কোচ হিসেবেও ছিলেন তিনি বেশ সফল।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা