খেলা

এ বিজয় গৌরবোজ্জল-গোলাম মোহাম্মদ কাদের

নিজস্ব প্রতিবেদক: নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

বুধবার (১ সেপ্টেম্বর) এক অভিনন্দন বার্তায় খেলোয়াড়দের পাশাপাশি ক্রিকেট কোচ ও ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টদের অভিনন্দন জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।

অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেন, অসাধারণ খেলে শুভ সূচনা করেছে বাংলাদেশ। সর্বনিম্ন রেকর্ড রানে নিউজিল্যান্ড এর মত শক্তিশালী দলকে বাঁধতে পেরে তরুণ টাইগাররা শক্তিমত্তার পরিচয় দিয়েছে। উজ্জীবিত টাইগারদের নৈপুণ্যের জন্য এখন থেকে ক্রিকেট বিশ্ব সমীহ করবে বাংলাদেশকে। এ বিজয় গৌরবোজ্জল। তিনি আশা প্রকাশ করে বলেন, সিরিজের বাকী ম্যাচেও বিজয়ের এই ধারা অব্যাহত থাকবে।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে একইভাবে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা