খেলা

চলে গেলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক: সাকিব আল হাসানের উইকেটের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের তিন উইকেটের পতন হয়েছে। রান হয়েছে ৩৯। রাচিন রবীন্দ্রের বলে আউট হওয়ার আগে ৩৩ বলে ২৫ রান করেন তিনি।

নিউজিল্যান্ডের করা ৬০ রানের জবাবে ৬১ রানের লক্ষ্যকে সামনে রেখে ব্যাটিং করছে বাংলাদেশ। শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। মাত্র ৭ রান তুলতেই লিটন দাস ও মোহাম্মদ নাঈমের উইকেটের পতন হয়।

লিটন দাস ৩ বল খেলে ১ রানে এজাজ প্যাটেলের বলে আউট হোন। তা ছাড়া মোহাম্মদ নাঈম ৬ বল খেলে ১ রান করে ম্যাকনকির বলে সাজঘরে ফিরেন। রাচিন রবীন্দ্রের বলে আউট হওয়ার আগে ৩৩ বলে ২৫ রান করেন সাকিব।

ব্যাটিংয়ে আছেন মুহাম্মাদুল্লাহ রিয়াদ ৯ বলে ৫ রান নিয়ে ও মুশফিকুর রহিম ২১ বলে ৯ রান নিয়ে ক্রিজে আছেন। সবশেষ স্কোর হলো ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৪ রান।

এর আগে প্রথমে ব্যাটিং করে ৬০ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। জ্যাকব ডুফির উইকেটের পতনের মধ্য দিয়ে মাত্র ৬০ রানেই অল আউট হয়ে যায় সফরকারী দলটি। তারা মাত্র ১৬ ওভার ৫ বলেই গুটিয়ে যায়। কিউইদের ইতিহাসে এটি যৌথভাবে সর্বনিম্ন স্কোর। এর আগে ২০১৪ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষেও তারা অল আউট হয়েছিল ৬০ রানেই।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ১১ বলে ৫ রানে উইল ইয়ং, রাচিন রবীন্দ্র শুন্য ও সিলন ডে গ্রানধুমি ৪ বলে এক রান ও টম ব্লান্ডেল ৬ বলে ২ রান নিয়ে আউট হয়েছেন। কলি কনচি সাকিবের ৩ বলে শুন্য করে আউন হন। তা ছাড়া হ্যানরি নিকলস ২৪ বলে ১৮ রান করে সাইফুদ্দিনের বলে আউট হন। এজাজ প্যাটেল ৬ বলে ৩ রান করে মোস্তাফিজুর রহমানের বলে আউট হন। ডুআগ ব্রাসেয়েল ৭ বলে ৫ রান করে মোস্তাফিজের বলে আউন হন। জ্যাকব ডুফি ৫ বলে ৩ রান নিয়ে মোস্তাফিজের বলে আউট হন।

নিউজিল্যান্ডকে প্রথম ওভারেই আঘাত হানেন বাংলাদেশি স্পিনার মাহেদী হাসান। তার বলে ইনিংসের তৃতীয় ডেলিভারিতে কট অ্যান্ড বোল্ড হয়ে ফিরেছেন রাচিন রাভিন্দ্রা। অভিষিক্ত এই ব্যাটার ফিরেছেন শূন্য রানে।

এর আগে টসে জিতে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। বুধবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মিরপুরের শেরে-বাংলা ক্রিকেট মাঠে খেলা অনুষ্ঠিত হচ্ছে।

এই ম্যাচে বাংলাদেশের একাদশে নেই দুর্দান্ত ফর্মে থাকা বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তবে একাদশে রয়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গে মোহাম্মদ নাঈম শেখ। একাদশে নেই সৌম্য সরকার।

অন্যদিকে নিউজিল্যান্ড দলে অভিষেক হয়েছে কোল ম্যাকনকি ও রাচিন রবীন্দ্রর। পেস বোলিংয়ে নিউজিল্যান্ড ডগ ব্রেসওয়েলের সঙ্গে দলে আছেন জ্যাকব ডাফি ও ব্লেয়ার টিকনার।

বাংলাদেশ দল: মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসাইন, নুরুল হাসান, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

নিউজিল্যান্ড দল: রচিন রাবিন্দ্র, টম ব্লানডেল, উইল ইয়ং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম লাথাম (অধিনায়ক ও উইকেট কিপার), হ্যানরি নিকলস, কোলে কনচি, ডুআগ ব্রাসেয়েল, এজাজ প্যাটেল, ব্লেইর টিকার ও জ্যাকব ডুফি।

বাকি ম্যাচগুলো ৩, ৫, ৮ ও ১০ তারিখে অনুষ্ঠিত হবে। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা