খেলা

তারকা ছাড়াই আর্জেন্টিনার বিপক্ষে খেলবে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: ইউরোপিয়ান ক্লাব ফুটবল শুরু হয়েছে। এর মধ্যেই তিন সপ্তাহের মধ্যেই এলো আন্তর্জাতিক সূচির বিরতি। তবে নিজ নিজ দেশের বিশ্বকাপ বাছাইয়ে অংশ নিতে ক্লাব ছেড়ে জাতীয় দলে যোগ দিতে শুরু করেছেন ফুটবলাররা।

কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচসহ বিশ্বকাপ বাছাইয়ের তিন ম্যাচে ইংল্যান্ডে খেলা ৯ তারকা ফুটবলারকে দলে পাচ্ছে না ব্রাজিল ফুটবল দল।

করোনাভাইরাস মহামারির মধ্যে যেসব দেশ ইংল্যান্ডের লাল তালিকাভুক্ত রয়েছে, সেসব দেশে জাতীয় দলের খেলোয়াড় ছাড়তে রাজি হয়নি প্রিমিয়ার লিগের দলগুলো।

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার হস্তক্ষেপের পরেও এই সিদ্ধান্ত থেকে সরেনি ক্লাবগুলো। যে কারণে ইংল্যান্ডে খেলা ফুটবলারদের পাচ্ছে না ব্রাজিল।

তারা হলেন লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন বেকার, ম্যানচেস্টারের গোলরক্ষক এডারসন মোরায়েস, চেলসির ডিফেন্ডার থিয়াগো সিলভা, লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ফাবিনহো ও ফ্রেড এবং লিডস, লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও এভারটনের স্ট্রাইকার রাফিনহা, ফিরমিনো, হেসুস ও রিচার্লিসন।

তবে এই সমস্যার কথা আগেই মাথায় রেখেছিলেন ব্রাজিল কোচ তিতে। যে কারণে কয়েকদিন আগে নিজের স্কোয়াডে নতুন করে ৯ খেলোয়াড়কে যোগ করেছিলেন তিনি। সেই ৯ খেলোয়াড় হলেন এভারসন, সান্তোস, মিরান্ডা, এডেনিলসন, গারসন, ম্যাথুজ নুনেস, ম্যালকম, ভিনিসিয়াস এবং হাল্ক।

আগামী শুক্রবার (৩ সেপ্টেম্বর) ভোরে চিলির বিপক্ষে খেলবে ব্রাজিল। এরপর রোববার বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা। পরের শুক্রবার (১০ সেপ্টেম্বর) ভোরে পেরুর মুখোমুখি হবে তিতের দল।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা