খেলা

ডব্লিউডব্লিউ ছাড়তে চলেছেন ড্যানিয়েল

স্পোর্টস ডেস্ক: পেশাদার রেসলারদের ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই) হঠাৎ করেই যেন ছেড়ে অল এলিট রেসলিংয়ে(এইডব্লিউ) যোগ দেয়ার হিড়িক পড়েছে।

গুঞ্জন উঠেছে সাবেক অনেক ডব্লিউডব্লিউই রেসলারের মত এবার একই পথে হাঁটতে চলেছেন তারকা রেসলার ড্যানিয়েল ব্রায়ান। এবার তার এই সম্ভাব্য মঞ্চবদল নিয়ে মুখ খুললেন ডব্লিউডব্লিউই হল অফ ফেম সম্মাননাপ্রাপ্ত সাবেক রেসলার বুকার টি।

তিনি সাফ জানিয়ে দিয়েছেন ব্রায়ানের এই মঞ্চবদলকে মোটেও খারাপ চোখে দেখছেন না। ডব্লিউডব্লিউই কতৃপক্ষেরও ব্রায়ানকে ঘৃণা করা উচিৎ নয় বলে মন্তব্য করেন বুকার টি।

ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন এই তারকা বলেন, ‘ডব্লিউডব্লিউইতে তার দুর্দান্ত একটি ক্যারিয়ার ছিল। সে পরিশ্রম করেই উপার্জন করবে তাই আমি তাকে ঘৃণা করব না। ডব্লিউডব্লিউইরও সেটা করা উচিৎ হবে না।’

বুকার টির মতে আরও সৃষ্টিশীল স্বাধীনতা লাভের উদ্দেশ্যেই মূলত ব্রায়ানের এই মঞ্চবদল। দুইবার হল অফ ফেম সম্মাননা পাওয়া এই আমেরিকান বলেন, ‘এখানে(এইডব্লিউ) অনেককিছুই তার নিয়ন্ত্রণে থাকবে। সে তার স্ক্রিপ্টগুলো নিজের মত করে তৈরি করতে পারবে এবং নিজের পছন্দের প্রতিপক্ষ বাছাই করতে পারবে।’

বর্তমান সময়ে মঞ্চবদল বা দলবদল খুবই স্বাভাবিক একটি বিষয় উল্লেখ করে বাস্কেটবল খেলোরাড়দের উদাহরণ টানেন বুকার। তিনি বলেন, ‘বাস্কেটবল খেলোয়াড়রা প্রতিবছরই দল বদলে থাকেন। আমি এটা বুঝি। তাদের জায়গায় থাকলে আমিও হয়তো একই কাজ করতাম।’

সময় বদলেছে বলেও জানান বুকার। এবিষয়ে তিনি বলেন, ‘একটা সময় সবাই ২০ বছরের সমৃদ্ধ ডব্লিউডব্লিউই ক্যারিয়ার গড়তে চাইত। কিন্তু এখন ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। নতুন প্রজন্মের সময় এখন এবং তারা খেলাটিকে এভাবেই দেখে।’

পেশাদার রেসলিংয়ে মোট ২১টি শিরোপা জয় করা বুকার টিও হাফম্যান ২০১২ সালে রেসলিংকে বিদায় বলে ডব্লিউডব্লিউই স্ম্যাকডাউনে ধারাভাষ্যকার ও ম্যানেজার হিসেবে যোগদান করেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা