খেলা

ক্রিকেটকে বিদায় বললেন ডেল স্টেইন

স্পোর্টস ডেস্ক: গতি, সুইং, বাউন্স সবই পারেন ডেল স্টেইন। ব্যাটসম্যান বিভ্রান্ত, আউট। এলবিডব্লিউ, বোল্ড কিংবা বোকা বনে ক্যাচ তুলে দেওয়া। এসবেই হয়তো সীমাবদ্ধ ছিল দক্ষিণ আফ্রিকার তারকার নামটা। এখন যুক্ত হলো আরও একটা শব্দ, ‘সাবেক’। এক ঘোষণায় শেষ হলো ২০ বছরের পেস বোলিংয়ের মুগ্ধতা।

সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইন। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।

২০১৯ সালেই অবসর নিয়েছিলেন টেস্ট থেকে। ইচ্ছে ছিল, সীমিত ওভারের ক্রিকেটে মনোযোগ দেওয়ার। সেটাও আর বেশি দিন চালিয়ে যেতে পারলেন না তিনি।

সঙ্গী হলো একটা আক্ষেপ। আন্তর্জাতিক ক্রিকেটে স্টেইন থামলেন ৬৯৯ উইকেটে। দেশের হয়ে ৯৩ টেস্টে ৪৩৯টি, ১২৫ ওয়ানডেতে ১৯৬ আর ৪৭ টি-টোয়েন্টিতে নিয়েছেন ৬৪ উইকেট প্রতিযোগিতামূলক ক্রিকেটে শেষ মাঠে নামেন প্রায় পাঁচ মাস আগে। এবার ক্রিকেটকেই বিদায় বলে দিলেন তিনি।

বিদায়ী বার্তায় স্টেইন বলেছেন, ‘এবারের ডিসেম্বরটা অনেক দীর্ঘ ছিল। এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ ছিল যে এবছরটা গত বছরের তুলনায় ভালো কাটবে। আমি যে কয়বার নিজেকে বলার চেষ্টা করেছি ধৈর্য্য ধরো, সময় কেটে যাবে। অনুশীলন, ম্যাচ, ভ্রমণ, জয়, পরাজয়, আনন্দ এবং ভাতৃত্বের ২০টি বছর কাটিয়ে ফেললাম। বলার মত অনেক স্মৃতিই আছে। কৃতজ্ঞতা জানানোর মত মানুষেরও অভাব নেই।’

‘আজ আমি আমার সবচেয়ে প্রিয় খেলা থেকে অবসর গ্রহণ করলাম। এটাই কঠিন সত্য তবে আমি কৃতজ্ঞ। আমার পরিবার থেকে শুরু করে সতীর্থ, ভক্ত এবং সাংবাদিক যারাই এই চমৎকার পথচলায় আমার পাশে ছিলেন সকলকে ধন্যবাদ। ’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা