খেলা

কিরগিজস্তানে জামালরা

নিজস্ব প্রতিবেদক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পৌঁছেছেন জামাল ভূঁইয়ারা। তিনটি প্রীতি ম্যাচ খেলতে তারা সেখানে। বাংলাদেশ ও কিরগিজস্তান সময়ে কোনো পার্থক্য নেই।

শনিবার দুপুর দেড়টায় জামাল ভূঁইয়ার বিশকেকে পৌঁছান।

গতকাল রাত পৌনে একটায় বিশকেকের উদ্দেশে রওনা হন ফুটবলাররা। দুবাইয়ে ঘণ্টা তিনেকের ট্রানজিট ছিল জামালদের। এরপর আবার দুবাই থেকে বিশকেকের উদ্দেশে রওনা হন জেমি ডে’র শিষ্যরা।

২৩ সদস্যের ফুটবল দলের মধ্যে ২১ জন ইতোমধ্যে বিশকেকের টিম হোটেলে পৌঁছেছেন। দুই প্রবাসী ফুটবলার ও ব্রিটিশ গোলরক্ষক কোচ ভোররাতে দলের সঙ্গে যোগ দেবেন।

গতকাল অনেক ফুটবলার ম্যাচ খেলেছে। দীর্ঘ ভ্রমণক্লান্তির জন্য আজ কোনো অনুশীলন নেই। ফুটবলাররা টিম হোটেলে বিশ্রাম নেবেন। আগামীকাল (রোববার) থেকে শুরু হবে অনুশীলন।

ঢাকার আবহাওয়ার সঙ্গে বিশকেকের আবহাওয়ার খানিকটা মিল রয়েছে। জাতীয় দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার তপু বর্মণ কিরগিজস্তান পৌছে এক ভিডিও বার্তায় বলেন, ‘আমরা সবাই সুস্থ এবং ভালো আছি। ক্লান্ত থাকায় কোচ আজ আমাদের বিশ্রাম দিয়েছেন। এই তিনটি ম্যাচ আমাদের সাফের প্রস্তুতিতে জন্য খুব সহায়ক হবে।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা