খেলা

লাভ হলো পিএসজি-ম্যানইউর!

স্পোর্টস ডেস্ক: গত কিছুদিনে ফুটবল ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর এক ট্রান্সফার উইন্ডোর সাক্ষী হলেন সবাই। একই মাসে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দলবদল নিয়ে উত্তাল হলো ট্রান্সফার মার্কেট।

শক্তিবৃদ্ধি না শুধুই বিজ্ঞাপন? -লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর দলবদল নিয়ে এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিশ্ব ফুটবলে। যদিও এমন প্রশ্ন একেবারে অবান্তর নয়। কারণ দু'জনই ক্যারিয়ারের শেষ দেখতে পাচ্ছেন।

রোনালদো ৩৬ ছাড়িয়েছেন। আর মেসি ৩৪। নতুন ক্লাবে তারা কতোটা কী দিতে পারবেন তা এনিয়ে কিছুটা শঙ্কা তো থাকছেই। তবে সেই প্রশ্নের উত্তরের আগে বিস্ময়ে বুঁদ হয়ে আছেন ফুটবলপ্রেমীরা।

যে মেসি হয়ে উঠেছিলেন বার্সেলোনার ঘরের ছেলে তিনিই কীনা ছাড়লেন ন্যু ক্যাম্প। বলা ভালো ছাড়তে বাধ্য হলেন। নাম লেখালেন প্যারিস সেন্ট জার্মেইঁয়ে। আর আচমকা ক্লাব ছাড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাও আবার স্বপ্নের মতো ঘটে গেলো সব। ফিরলেন পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে!

সবই ঠিকঠাক হলো। এবার তাদের মাঠের নামার অপেক্ষা। কিন্তু নিন্দুকেরা অবশ্য প্রশ্ন তুলেছেন খেলার মাঠে কেমন কার্যকরী ও তাৎপর্যপূর্ণ হবে এই দলবদল? বলা হচ্ছে- মেসি-রোনালদো যত বড় মাপের ফুটবলারই হন না কেন, দলের কতদিন আর কতটা দিতে পারবেন?

অনেকেই বলতে চাইছেন মেসি-রোনালদোকে শুধু দলের ‘মার্কেট ভ্যালু’ বাড়াতেই নেওয়া হয়েছে। কিন্তু আদতে তা নয়। দু'জনই সর্বকালের সেরাদের অন্যতম। গত মৌসুমেই চোখ রাখলে উত্তর মিলবে তারা কতোটা কার্যকর? লা লিগায় মেসি সর্বোচ্চ গোলদাতা আর সিরি আ-তে শীর্ষ গোলদাতা কিন্তু রোনালদো।

গত মৌসুমে রোনালদো ক্লাব ও ইউরোতে দেশের হয়ে মোট ৪৮টি ম্যাচে গোল করেছেন ৪১টি। এবয়সকে উড়িয়ে দিয়ে ধরে রাখছেন দারুণ ফিটনেস। তাইতো চেনা ইংলিশ লিগে তার পারফরম্যান্স আর ভবিষ্যত নিয়ে প্রশ্ন তোলা যাবে না। বেশ কয়েক বছর শিরোপা খরায় থাকা রেড ডেভিলসের শক্তি নিঃসন্দেহে বেড়েছে এবার।

অন্যদিকে পিএসজি ফরাসি লিগে সেরা অনেক দিন ধরেই। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে সাফল্য অধরা। এ কারণেই ইউরোপিয়ান ক্লাব ফুটবলে ট্রফিতে নজর ক্লাবটির। এ অবস্থায় মেসি-নেইমার জুটির হাত ধরে সেই সাফল্য পেতে চাইছে পিএসজি। গত মৌসুমে বার্সেলোনার পাশপাশি কোপা আমেরিকায় আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত খেলেছেন মেসি। ৫৪ ম্যাচে করেছেন ৪২ গোল। সেই সাফল্য তো অনুপ্রেরণা দেবেই। সঙ্গে মরিয়া জেদও থাকছে মেসির।

সব মিলিয়ে এটা বলাই যায় এই দুই ফুটবলারকে নিয়ে নিশ্চিত করেই শক্তি বাড়ল ম্যানইউ-পিএসজির। দু'জন বিজ্ঞাপনের সঙ্গে বৃদ্ধি করবেন শক্তিও!

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা