খেলা

‘সিআর সেভেন’ থাকছেন না রোনালদো!

স্পোর্টস ডেস্ক: দেড় দশক ধরে সাত নম্বর জার্সি পরেই ফুটবল মাঠ মাতাচ্ছেন তিনি। তাই ক্রিশ্চিয়ানো রোনালদো ও সাত নম্বর জার্সি একে অপরের পরিপূরক। যা এখন বৈশ্বিক ব্র্যান্ডে পরিণত হয়েছে। তিনি নিজেই খুলেছেন ‘সিআর সেভেন’ ব্র্যান্ড। ভক্তরাও ভালোবেসে সিআর সেভেন ডেকে থাকে রোনালদোকে।

কিন্তু ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নতুন মৌসুমে আর ‘সিআর সেভেন’ থাকতে পারছেন না পর্তুগিজ সুপারস্টার। দী

র্ঘ এক দশকের বেশি সময় পর হয়তো নতুন কোনো জার্সি নম্বর খুঁজে নিতে হবে রোনালদোকে। কেননা ম্যানচেস্টার ইউনাইটেডের ৭ নম্বর জার্সিটি এখন ফাঁকা নেই।

শুক্রবার রাতে আনুষ্ঠানিক ঘোষণা এসেছে, ইতালিয়ান ক্লাব জুভেন্টাস ছেড়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন রোনালদো। দীর্ঘ ১২ বছর পর ক্লাবটিতে ফিরলেও, নিজের ৭ নম্বর জার্সিটি এবার পাওয়া হবে না রোনালদোর।

এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে প্রিমিয়ার লিগের একটি নিয়ম।

বর্তমানে ইউনাইটেডের ৭ নম্বর জার্সিটি পরেন উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি। তাকে ২০২১-২২ মৌসুমের পুরোটাই ৭ নম্বর জার্সি পরে খেলতে হবে। কেননা এ জার্সি নম্বরের বিপরীতেই নিবন্ধন করা হয়েছে কাভানির নাম। যে কারণে এখন নতুন জার্সি নম্বর খুঁজে নিতে হবে রোনালদোকে।

অবশ্য একটি সুযোগ থাকছে তার জন্য। ফ্রান্সের লিগ ওয়ানে লিওনেল মেসির জন্য জার্সির নিয়মে পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ। মেসিকে দেয়া হয়েছে গোলরক্ষকদের জন্য বরাদ্দকৃত জার্সি। তেমনিভাবে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষও যদি নিয়মে পরিবর্তন আনে, তাহলে হয়তো ৭ নম্বর জার্সি পেতে পারেন রোনালদো।

এছাড়াও চলতি দলবদলের মৌসুমে বাকি রয়েছে আরও তিনদিন। আগামী মঙ্গলবার বন্ধ হবে ট্রান্সফার উইন্ডো। তিনদিনের মধ্যে যদি কাভানিকে বিক্রি করে দেয় ম্যানচেস্টার ইউনাইটেড, তাহলে ফাঁকা হয়ে যাবে ৭ নম্বর জার্সি এবং সেটি পেয়ে যাবেন রোনালদো।

কিন্তু এখনও পর্যন্ত কাভানিকে বিক্রির কোনো ইচ্ছাই দেখায়নি ইউনাইটেড।

তাই এখন প্রশ্ন থেকেই যায়, ইউনাইটেডে কত নম্বর জার্সি পরে খেলবেন রোনালদো? বর্তমানে ক্লাবটির ১২, ১৫, ২৪, ৩০, ৩১, ৩৩ ও ৩৫ নম্বর জার্সি খালি রয়েছে। এগুলোর মধ্যে যেকোনো একটিই হয়তো বেছে নিতে হবে রোনালদোকে। আর তা হলে নতুন মৌসুমে আর দেখা যাবে না ‘সিআর সেভেন’কে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা