খেলা

লা লিগার ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের জিদান

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ লা লিগার দল রায়ো ভায়োকানোতে নাম লেখালেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার জিদান মিয়া। ইংল্যান্ডে জন্ম নেয়া ২০ বছর বয়সী জিদান মিয়াকে নতুন মৌসুমের জন্য দলে ভিড়িয়েছে স্পেনের ক্লাবটি।

তবে জিদান মিয়া প্রথম মৌসুমেই ভায়োকানোর মূল দলে খেলবেন না। আপাতত দলের সঙ্গে রেখে জিদানের স্কিল আরও বাড়ানোর দিকে মনোযোগ দেবে ক্লাবটি।

এছাড়া মাদ্রিদভিত্তিক স্পোর্টস ম্যানেজম্যান্ট এজেন্সি এন্থেম স্পোর্টসও জানিয়েছে এ খবর। মাদ্রিদের স্কাউট একাডেমি জেনোভা স্পোর্টসের পোস্টেও জানা গেছে জিদান মিয়ার ভায়োকানোতে যোগ দেয়ার খবরটি। ইংলিশ গ্রেট ডেভিড বেকহ্যামের অ্যাকাডেমি থেকে হাতেখড়ি নেয়া এই ফুটবলারকে এবার দেখা যাবে স্পেনের ক্লাব ফুটবলের সর্বোচ্চ লিগে।

জিদান লিখেছেন, ‘আমি গর্বের সঙ্গে জানাচ্ছি রায়ো বায়াকানোর সঙ্গে ২০২১-২০২২ মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। এই সুযোগটি দেওয়ার জন্য ও আমার ওপর বিশ্বাস রাখার জন্য ক্লাবকে ধন্যবাদ জানাতে চাই। আমার বর্তমান ও সাবেক কোচ ও মেন্টরদের অনেক ধন্যবাদ জানাতে চাই তাদের সমর্থন, সময় ও ভালোবাসা দেওয়ায়।’

তিনি আরও লিখেছেন, ‘আমি আমার পরিবারকে ধন্যবাদ জানাতে চাই বছরের পর বছর ত্যাগ স্বীকার করার জন্য। তাদের ছাড়া আমি আজকের অবস্থানে আসতে পারতাম না।’

বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে জিদান লিখেছেন, ‘সবশেষে আমি ধন্যবাদ দিতে চাই যারা আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসরণ করেছেন, বিশেষত আমার আদি নিবাস বাংলাদেশকে। আপনাদের সমর্থন মনে থাকবে, আপনারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন সেটাও।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা