খেলা

রিয়াল মাদ্রিদেই যাচ্ছেন এমবাপে!

স্পোর্টস ডেস্ক: চুক্তির মেয়াদ শেষ হবে আর ১২ মাস পর। এর মধ্যেই তাকে কয়েকবার প্রস্তাব দিয়েছিলো পিএসজি। কিন্তু প্রতিবারই সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি। বলছি এই ফরাসী তারকা খেলোযাড় কিলিয়ান এমবাপের কথা।

পিএসজিও ধরে নিয়েছে, এমবাপে তাদের সাথে আর থাকছে না। পিএসজি আর এমবাপের এই অবস্থার পরিপ্রেক্ষিতে সুরের অনুরনন সৃষ্টি হয়েছে ফ্লোরেন্তিনো পেরেজ এবং রিয়াল সমর্থকদের কানে। কারণ, এমবাপে পিএসজিতে না থাকা মানেই রিয়াল মাদ্রিদে তার আসার পথ সুগম হয়ে যাওয়া।

রিয়াল মাদ্রিদ কর্মকর্তারা দীর্ঘদিন ধরেই চেষ্টা চালাছে এমবাপেকে বার্নাব্যুতে নিয়ে আসার জন্য। এতদিন এটা সম্ভাবনায় থাকলেও এবার সত্যিকার আশা তৈরি হয়েছে লজ ব্লাঙ্কোজদের সামনে।

এক বছর পর এমবাপে যদি ফ্রি এজেন্ট হয়ে যান, তাহলে তাকে বিক্রি করে দিলে যে অর্থ পিএসজি পাবে, সেটা থেকে বঞ্চিত হবে তারা। তার চেয়ে বরং, এখন বিক্রি করে দিলে বেশ ভালোমানের একটি অর্থ হাতে আসবে পিএসজির।

ফরাসী মিডিয়া আরএমসি রিপোর্ট করেছে, পিএসজি এর চেয়ে বরং এমবাপেকে বিক্রি করে দেয়ার চিন্তাই করছে এখন।

কয়েকটি পত্রিকা রিপোর্ট করেছে, পিএসজি এমবাপের সঙ্গে আরও ৫ বছরের চুক্তি করতে চেয়েছিলো। সঙ্গে আরও এক বছর বাড়ানোর অপশন রেখে। শুধু তাই নয়, পারিশ্রমিকও নাকি আগের চেয়ে অনেক বাড়ানোর প্রস্তাব দিয়েছিল তারা। কিন্তু এই প্রস্তাবও এমবাপে বাতিল করে দিয়েছেন।

সুতরাং, পিএসজি এখন চিন্তা করছে এমবাপেকে বিক্রি করে দেয়াই তাদের জন্য ভালো হবে এবং তার পরিবর্তে ব্রাজিলিয়ান নতুন সেনসেশন রিচার্লিসনকে দলভূক্ত করে নেয়ার পরিকল্পনা করছে প্যারিসের ক্লাবটি। নেইমারই নাকি চাচ্ছেন রিচার্লিসনকে পিএসজিতে নিয়ে আসতে এবং তার চাওয়া অনুসারেই এগুনোর চিন্তা করছে ক্লাবটি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা