খেলা

কিউইদের বিপক্ষে ‘ডাক’ ভাঙ্গার সিরিজ টাইগারদের 

স্পোর্টস ডেস্ক: কুড়ি ওভারে ফরম্যাটে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ পরিসংখ্যান তেমন একটা ভালো নয়। হাতে গোনা কয়েকটা সিরিজ খেলা হয়েছে । সেটাও ৪টি। ৪ সিরিজের ১০ দেখায় একটিতেও জয় নেই বাংলাদেশের। স্কোরবোর্ডের তাদের নামের পাশে ‘ডাক’।

সর্বশেষ ২০১৩-১৪ মৌসুমে বাংলাদেশ সফরে আসে নিউজিল্যান্ড। সেবার বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলে ব্ল্যাক ক্যাপস।

আট বছরের বিরতিতে ফের বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজ খেলা বাংলাদেশের। আর নিউজিল্যান্ড আইসিসির মন ও বিসিবির সঙ্গে সম্পর্ক রক্ষায় বিশ্বকাপ দলের ১৫ জনকে রেখে এসেছে ঢাকায়।

বিশ্বকাপের দল নিয়ে ভারতের বিপক্ষে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। আর বাংলাদেশের বিপক্ষের দল নিয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে পাকিস্তান।

বাংলাদেশ সফরে আসা নিউজিল্যান্ড দলের টম লেইথাম, ফিন অ্যালেন, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল ও কলিন ডি গ্র্যান্ডহোম বাদে কারও অভিজ্ঞতা নেই বাংলাদেশের বিপক্ষে খেলার।

সেই সুবাদে বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে ‘নবীন’ নিউজিল্যান্ডকে প্রথমবারের মতো বধের। সেই সঙ্গে অস্ট্রেলিয়া সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স বাংলাদেশকে এগিয়ে রাখছে সিরিজে।

এদিকে অস্ট্রেলিয়া সিরিজে না থাকলেও নিউজিল্যান্ড সিরিজে দলে ঢুকেছেন উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ইনজুরিতে পড়া লিটন দাস ফিরেছেন স্কোয়াডে। এ ছাড়া ডাক পেয়েছেন তরুণ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের।

সিরিজকে সামনে রেখে বাংলাদেশে পৌঁছেছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। দলের বাকিদের আসার চার দিন আগে বাংলাদেশে আসেন নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার। শুক্রবার সকালে ঢাকায় আসেন কলিন ডি গ্র্যান্ডহোম ও ফিন অ্যালেন।

ঢাকায় এসে তিন দিনের কোয়ারেন্টিনে থাকবেন ক্রিকেটাররা। সব কিছু ঠিক থাকলে ২৭ আগস্ট থেকে অনুশীলন শুরু করবে দুই দল।

সেপ্টেম্বরের ১ তারিখ মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। ৩, ৫, ৮ ও ১০ তারিখ অনুষ্ঠিত হবে সিরিজের বাকি ৪টি ম্যাচ। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচগুলো।

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও নাসুম আহমেদ।

নিউজিল্যান্ড দল: টম লেইথাম, ফিন অ্যালেন, হ্যামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডুগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগেলেইন, কোল ম্যাককঞ্চি, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, রাচিন রাভিন্দ্রা, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার ও উইল ইয়ং।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা