খেলা

জেমিডের চমক ফাঁস!

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশর জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে জাতীয় দল নিয়ে তার কিছু পরিকল্পনা থাকে। এবারো আসন্ন ত্রিদেশীয় টুর্নামেন্ট নিয়ে তিনি কিছু পরিকল্পনা ছিলো। যা ইতিমধ্যেই চমক ফাঁস হয়ে গেছে।

জানা যায়, একজন নয়, একসঙ্গে দুই প্রবাসী ফুটবলারকে জাতীয় দলে ডেকেছেন প্রধান কোচ জেমি ডে। কানাডা প্রবাসী রাহবার খানের জাতীয় দলে ডাক পাওয়ার খবর এখন ফুটবল অঙ্গনে হটকেক। নতুন নাম ফ্রান্স প্রবাসী নায়েব তাহমিদ ইসলাম। তাকেও সরাসরি কিরগিজস্তানে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে বলেছে বাফুফে।

সেপ্টেম্বরে কিরগিজস্তানে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অন্য দেশটি ফিলিস্তিন। এর বাইরে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচও খেলবে জেমির শিষ্যরা।

তিনজাতি টুর্নামেন্ট ও ফ্রেন্ডলি ম্যাচ দেখে নতুন দুই প্রবাসী ফুটবলারকে সাফ চ্যাম্পিয়নশিপ দলে রাখার সিদ্ধান্ত নেবেন ইংলিশ কোচ জেমি ডে।

অক্টোবরে মালদ্বীপে হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপ। রাহবাব ও তাহমিদ হচ্ছেন বাংলাদেশ জাতীয় দলে ডাক পাওয়া তৃতীয় ও চতুর্থ প্রবাসী ফুটবলার।

এর আগে ২০১৩ সালে ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া ও এবছর জুনে বিশ্বকাপ বাছাইয়ে ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজীর লাল-সবুজ জার্সিতে অভিষেক হয়েছিল।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা