খেলা
‘ক্লাসিক’ লড়াই

মোহনবাগানের বিপক্ষে মাঠে নামছে বসুন্ধরা কিংস

স্পোর্টস ডেস্ক: আবারো একটা অলিখিত ‘ক্লাসিক’লড়াই দেখতে পাবে দুই দেশ। এ দ্বৈরথ দেখতে মুখিয়ে আছে ফুটবলপ্রেমীরা। বলছি বাংলাদেশের রাজা বনাম ভারতের ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগানের কথা। আন্তঃআঞ্চলিক পর্বের সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে দুই দেশের দুই ক্লাব একে অপরের মুখোমুখি লড়াই হবে।

আজ মঙ্গলবার (২৪ আগস্ট) বাংলাদেশ সময় বিকাল ৫টায় মালদ্বীপের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে দু'দলের এ ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে দুই ম্যাচ জিতে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে মোহনবাগান। আর একটি করে জয় ও ড্রয়ে চার পয়েন্ট নিয়ে দুইয়ে কিংস। আর জিতলে সাত পয়েন্ট নিয়ে কিংস চলে যাবে পরের রাউন্ডে।

এএফসি কাপের ডি-গ্রুপের হিসেবটা সহজ। ম্যাচটা ড্র হলে ইন্টার জোনাল সেমি ফাইনালে চলে যাবে মোহনবাগান। আর জিতলে সাত পয়েন্ট নিয়ে কিংস চলে যাবে পরের রাউন্ডে।

বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজন জানান, ‌'পুরো মৌসুমে আমরা দুর্দান্ত খেলেছি। ওদের চেয়ে খুব বেশি পিছিয়ে নেই আমরা। সুযোগ আসবেই। মাঠে সেটা কাজে লাগাতে পারলে পরের পর্বে যাওয়া অসম্ভব নয়।‌'

মোহনবাগানের কোচ অ্যান্তোনিও হাবাস বলেন, ‌'বসুন্ধরা টানা খেলার মধ্যে রয়েছে। আমরা সেটা পারিনি। কিন্তু তাই বলে মোটেও পিছিয়ে নেই আমরা। বরং টানা খেলার কারণে ওদের ফুটবলাররা ক্লান্ত থাকবে। সে সুযোগটা নিতে চাই‌'

বসুন্ধরা কিংসের অধিনায়ক তপু বর্মন বলেন, ‘এটা অনেক বড় ম্যাচ। কারণ এই ম্যাচটা নির্ধারণ করে দিচ্ছে কে যাবে পরের রাউন্ডে। এটা বাংলাদেশ-ভারত ম্যাচ হয়ে গেছে। তারা ভারতের সর্বোচ্চ লিগের চ্যাম্পিয়ন। আমরাও তাই। আশা করছি এই ম্যাচের উত্তাপ ভালোভাবে সামলে নিয়ে জিততে পারব আমরা।’

এ ম্যাচে ড্র করলে পরের রাউন্ডে চোখ বুঝে চলে যাবে মোহনবাগান। তবে ড্র নয় বরং জেতার হুংকার ছেড়েছেন দলটির ডিফেন্ডার শুভাশিষ বোস।

তিনি বলেন, ‘বাংলাদেশ আর কলকাতার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা আমরা সবাই জানি। বাঙালির ভেতরে আলাদা খাতিরতো আছেই। মাঠে একে অপরের সঙ্গে খেলা। ওদের হারিয়ে আমাদের জিততে হবে। বাংলাদেশের বসুন্ধরাকে হারাতে আমরা শতভাগ দিতে প্রস্তুত।’

এই ম্যাচ দুই স্প্যানিশ কোচের লড়াইয়েও পরিণত হয়েছে। ভারতের লিগ আইএসএলে মোহনবাগানকে চ্যাম্পিয়ন করান স্পেনের সাবেক খেলোয়াড় ও বর্তমানে কোচ আন্তোনিও হাবাস। আর বাংলাদেশের সর্বোচ্চ লিগে কিংসকে চ্যাম্পিয়ন করিয়েছে অস্কার ব্রুসন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা