খেলা

বন্দিশালায় মুশফিক-রিয়াদরা!

নিজস্ব প্রতিবেদক: ক্রিকেট বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে করোনাভাইরাসের কারণে। মাঠের লড়াইয়ের সঙ্গে যোগ হচ্ছে সুরক্ষা বলয়ের বাড়তি চাপ। আসন্ন নিউজিল্যান্ড সিরিজে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল।

১০ দিনে শেষ হবে এই ৫ ম্যাচ। তবে এজন্য ১৯ দিন জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের। আপাতত সবাই নিজ নিজ বাসায় কোয়ারেন্টাইন পালন করছেন। সেখান থেকে আগামী মঙ্গলবার (২৪ আগস্ট) হোটেল কোয়ারেন্টাইন শুরু করবেন তারা।

আজ সোমবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘টিম ম্যানেজমেন্টের সদস্যরা, ম্যাচ অফিসিয়ালরা এরা সবাই ২২, ২৩ আগস্ট হোম কোয়ারেন্টাইন শেষ করে হোটেলে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবেন।

২২ ও ২৩ খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট ও ম্যাচ অফিসিয়ালদের এক দফায় কোভিড টেস্ট হবে। টেস্টের রিপোর্টের ভিত্তিতে তারা হোটেলে প্রবেশ করবেন।’

সঙ্গে যোগ করে দেবাশিষ ‘২৪ তারিখ নিউজিল্যান্ড টিম বাংলাদেশে আসছে। ফলে নিউজিল্যান্ড টিম, বাংলাদেশ টিম, ও যারা খেলা পরিচালনার সাথে আছেন, সবাই ২৪, ২৫ এবং ২৬ এ তিনদিন হোটেল কোয়ারেন্টাইন করবেন। তিনদিন ২ দফায় টেস্টের রিপোর্টের ভিত্তিতে জৈব সুরক্ষা বলয়ের মধ্য থেকে বাইরে অনুশীলন করতে পারবেন।’

পাঁচ ম্যাচের সিরিজ খেলতে খেলোয়াড় আর স্টাফসহ মোট ২৬ সদস্যের দল আসবে কিউইরা। এরই মধ্যে ৫ জন ঢাকায় এসে পৌঁছেছেন। বাকিরা আসবেন আগামীকাল। এসেই হোটেলে উঠবেন তারা। এজন্য আজই টিম হোটেল বুঝে পাবে দুই দল।

দেবাশিষ বলছিলেন, ‘নিউজিল্যান্ড থেকে পর্যবেক্ষক দলের দুজন সদস্য ১৭ তারিখ এবং একজন ১৯ তারিখ এসেছেন। এছাড়াও ২০ তারিখ ইংল্যান্ড থেকে দুজন খেলোয়াড়ও বাংলাদেশে এসেছেন। তারাও হোটেল কোয়ারেন্টাইনে রয়েছেন।

আজকে হোটেল কর্তৃপক্ষ বিসিবি ও নিউজিল্যান্ডকে হোটেল বুঝিয়ে দিবেন। আজই পর্যবেক্ষক টিম হোটেল পরিদর্শন করবেন। এতদিন ভার্চুয়ালি তারা হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে।’

আগামী ১ সেপ্টেম্বর প্রথম ম্যাচ। শেষ ম্যাচটি মাঠে গড়াবে আগামী ১০ সেপ্টেম্বর।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা