খেলা
মেসির অভিষেকের আগেই

ফরাসি লিগে তুমুল মারামারি, ম্যাচ বন্ধ

স্পোর্টস ডেস্ক: ফুটবলপ্রেমীদের আগ্রহে বাড়তি জায়গা করে নিয়েছে ফরাসি লিগ। লিওনেল মেসির মতো তারকা খেলোয়ার নাম লেখানোর পর থেকেই বাড়তি আগ্রহ।

যদিও এখনো লিগ ওয়ানে অভিষেক হয়নি বার্সেলোনার সাবেক এই মহাতারকার। কিন্তু তার আগেই ভিন্ন এ ঘটনায় হঠাৎ উত্তাপ ছড়ালো ফ্রেঞ্চ ফুটবল লিগে। মাঝপথেই পরিত্যক্ত হলো নিস ও মার্শেইয়ের ম্যাচ।

মেসির অভিষেকের ঠিক আগে ফুটবল বিশ্ব দেখল অপ্রীতিকর এক ঘটনা। দর্শক হাঙ্গামায় কলঙ্ক লাগল ফরাসি ফুটবলে। ঘটনা রোববার রাতের। নিসের ঘরের মাঠ আলিয়াঞ্জ রিভেইরায় চলছিল খেলা। প্রথমার্ধ গোলশূন্য।

খেলার ৪৯তম মিনিটে ডলবার্গের গোলে ১-০ এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ৭৪তম মিনিটে অলিম্পিক মার্সেইয়ের একটি কর্ণারের সময় শুরু হয় অনাকাঙ্ক্ষিত ঘটনা!

নিসের সমর্থকরা আচমকাই মাঠে ছুঁড়তে শুরু করে পানির বোতল। কর্ণার কিক নিতে যাওয়া পায়েটের পিঠে সজোরে এসে লাগে একটি পানীয়ের বোতল। এরপর ফুটবলাররাও কম যাননি। বোতল কুড়িয়ে পালটা দর্শকদের দিকে ছুঁড়তে থাকেন তারা।

ব্যস, তারপর তো তুলকালাম। গ্যালারি থেকে দর্শকরা মাঠে নেমে শুরু করেন তাণ্ডব। তারপর বেশ কয়েকজন ফুটবলার আহতও হয়েছেন। নিরাপত্তা কর্মীরা যখন পরিস্থিতি শান্ত করলেন, তখন বেঁকে বসেন মার্শেইয়ের ফুটবলাররা। পুনরায় মাঠে নামতে অস্বীকার করেন তারা। এরপর বাতিল হয়ে যায় এই ম্যাচ!

মার্সেই প্রেসিডেন্ট পাবলো লঙ্গরিয়া ফুটবলারদের নিরাপত্তা নিয়ে তুললেন প্রশ্ন। বলেন, ‘লিগ কর্তৃপক্ষ ম্যাচ ফের শুরু করার সিদ্ধান্ত নিলেও আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে কোনও নিশ্চয়তা দেওয়া হয়নি। আমরা খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থেই মাঠে না নামার সিদ্ধান্ত নিই। রেফারিও আমাদের সঙ্গে একমত হন। এটা দুর্ভাগ্যজনক।’

মেসির অভিষেকের আগেই এভাবে কলঙ্কিত হলো ফরাসি লিগ। সব ঠিক থাকলে এই মাসেই প্যারিস সেইন্ট জার্মেইঁয়ের (পিএসজি) হয়ে অভিষেক হয়ে যেতে পারে আর্জেন্টাইন কিংবদন্তির।

ফ্রেঞ্চ পত্রিকা এল ইকুইপে রিপোর্ট করেছে, মারামারির ঘটনায় মাতেও গুয়েনডোজি এবং লুয়ান পেরেস আহত হয়েছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা