খেলা

বিমান থেকে পড়ে যাওয়া একজন ফুটবলার!

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিমানবন্দরে সশস্ত্র বাহিনী ক্ষমতা দখল করার পরই দেশ ছাড়ার ঢল দেখা যায়। এর মধ্যেই বিদেশি নাগরিকদের নিতে আসা সেসব বিমানে হুড়মুড়িয়ে উঠার দৃশ্য ভাইরাল হয়। বিমানের উপরে-নিচে অথবা চাকায়, যে যেভাবে পেরেছেন সেভাবেই দেশ ছাড়তে চেয়েছেন।

অনেককে ব্যর্থ হয়ে মরতেও হয়েছে। তাদের দলের একজন আফগানিস্তানের জাতীয় দলের ফুটবলার জাকি আনওয়ারি। আমেরিকার বোয়িং সি-১৭ বিমানের ল্যান্ডিং গিয়ারে নিজেকে বেঁধে দেশ থেকে পালাতে গিয়েছিলেন তিনিও। কিন্তু সেখান থেকে পড়ে মৃত্যু হয়েছে এই ফুটবলারের।
বৃহস্পতিবার এই খবর নিশ্চিত করেছে আফগানিস্তানের সংবাদ সংস্থা আরিয়ানা।

তার এমন বিদায়ে ব্যথিত এক বন্ধু ফেসবুকে লিখেছেন, ‘আনওয়ারির সঙ্গে আমার অনেক স্মৃতি ছিল, সে ছিল আমার ভাই। এমন অপূরণীয় ক্ষতি আমাকে দুঃখে ভাসিয়ে দিয়েছে।’ আফগানিস্তান জাতীয় দলের সহকারী ম্যানেজার আলি আস্কর লালি বলেছেন আনওয়ারিকে যেন সবাই মনে রাখে।

সোমবার যুক্তরাষ্ট্রের উড়ে যাওয়া বিমান থেকে কয়েক জনকে পড়ে যেতে দেখা গিয়েছিলো। ভাবা হচ্ছিলো আনওয়ারি হতে পারেন তাদেরই একজন।

পরে আফগানিস্তানের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিভাগের পরিচালক নিশ্চিত করেছেন বিষয়টি। জানিয়েছেন, 'উন্নত ভবিষ্যতের খোঁজে আমেরিকার উদ্দেশ্যে পাড়ি জমাতে গিয়ে বিমান থেকে মাটিতে পড়ে মারা গিয়েছেন যারা, জাকি তাদেরই একজন ছিলেন।'

সেখানে আরও বলা হয়েছে, ‘সে শহীদ হয়ে মৃত্যুবরণ করেছে, তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। সে সবসময় আমাদের স্মৃতিতে থাকবে’

১৯ বছর বয়সী আনওয়ারি খেলেছেন আফগানিস্তানের বয়সভিত্তিক জাতীয় দলে। উচ্চবিত্ত পরিবারে জন্ম নেওয়া এই ফুটবলার কাবুলের বিখ্যাত এস্তেকলাল উচ্চবিদ্যালয়ে পড়াশোনা করতেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা