খেলা

মেসি নেইমার ছাড়াই মাঠে নামছে পিএসজি

ক্রীড়া ডেস্ক: শনিবার (২১ আগস্ট) রাত ১টায় লিগে ব্রেস্টের বিপক্ষে মাঠে নামছে পিএসজি। এ ম্যাচের দিকে পিএসজি ও লিওনেল মেসিপ্রেমীদের উৎসুক দৃষ্টি আছে। সবার মনেই একই প্রশ্ন- কবে পিএসজির জার্সিতে আর্জেন্টাইন সুপারস্টারের অভিষেক হচ্ছে, ব্রেস্টের বিপক্ষেই কি না! তাদের জন্য অপেক্ষা আরও দীর্ঘায়িত হচ্ছে। এ ম্যাচে খেলছেন না মেসি, থাকবেন না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র ও লিয়ান্দ্রো প্যারাদেসও।

সূত্রটি বলছে, ব্রেস্টের বিপক্ষে মেসি ও নেইমারকে দলে রাখছেন না পিএসজি কোচ মাউরিচিও পচেত্তিনো। তিনি নাকি যাদের খেলাবেন তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন। যোগাযোগ করেননি আর্জেন্টাইন ও ব্রাজিলিয়ান ফুটবলারের সঙ্গে। তারা থাকছেন না মূলত ফিটনেস সংক্রান্ত কারণে।

কোপা আমেরিকার ধকল ও অবকাশযাপন শেষে বার্সেলোনায় ফিরেছিলেন মেসি। এরপর বার্সা বিচ্ছেদের রেশ কাটতে না কাটতে পিএসজিতে পাড়ি জমান তিনি। সব মিলিয়ে ফিটনেসে কিছুটা ভাটা পড়েছে তার। যদিও গত কয়েক দিন পিএসজি সতীর্থদের সঙ্গে অনুশীলনও করেছেন আর্জেন্টাইন তারকা। দুই দলে ভাগ হয়ে প্রীতি ম্যাচও খেলেছেন তিনি।

নেইমারও কোপা আমেরিকা শেষে ইউরোপে ফিরেছিলেন। তিনিও ফুর্তি করেছেন বেশ কয়েক দিন। মাঝখানে তো তার ভুঁড়িওয়ালা কয়েকটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। অনেকেই বলছিলেন, এমন হেয়ালি বলেই নেইমার সেরাদের কাতারে যাওয়ার জন্য সব গুণাবলি থাকা সত্ত্বেও পিছিয়ে রয়েছেন। কেউ কেউ তো নেইমারকে শুনিয়েছেন কটু কথাও।

নেইমারের মাঠে ফেরা দীর্ঘায়িত হোক, তাতে পিএসজির সমর্থকদের মাথাব্যথা নেই। মেসি নিয়েই তাদের যত চিন্তা। কবে পার্ক দেস প্রিন্সেসে মাঠ মাতাবেন তিনি, অধীর আগ্রহ নিয়ে যে অপেক্ষা তাদের। তার অভিষেক হতে পারে ২৯ আগস্ট, রেইমসের বিপক্ষে। সব ঠিক থাকলে এরপর মেসি আবার পা রাখবেন আর্জেন্টিনায়, খেলবেন কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে।

ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের ফেরা হবে আলবিসেলেস্তে শিবিরের। মেসিদের দ্বিতীয় ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সঙ্গে। যাদেরকে কোপা আমেরিকায় হারিয়ে ট্রফি ঘরে তুলেছে আর্জেন্টিনা, আকাশি-সাদা জার্সিধারীদের ২৮ বছরের শিরোপা খরার নিষ্পত্তি হওয়ার পাশাপাশি মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারেও ট্রফির অভাবমোচন হয়েছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা