খেলা

অলিম্পিকে ক্রিকেট!

স্পোর্টস ডেস্ক: অলিম্পিকের মতো আসরে বরাবরই অবহেলিত ক্রিকেট। বিশ্বজুড়ে সমাদৃত হলেও খেলাধুলার মাঝে জনপ্রিয়তায় অন্যতম শীর্ষস্থানে থাকলেও ব্যাট-বলের এই লড়াই জায়গা করে নিতে পারেনি অলিম্পিকে।

১৯৯০ সালে প্রথম ও শেষবারের মত অলিম্পিকে খেলা হয়েছিল ক্রিকেট।

তবে ২০২৮ অলিম্পিকে ক্রিকেট সংযোজিত হতে পারে এমন সংকেত দিয়েছেন খোদ আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলি। তিনি বলেন, ‘ক্রিকেটের দীর্ঘমেয়াদি ভবিষ্যতের অংশ হিসেবে আমরা অলিম্পিককে বিবেচনা করছি।’

এই পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের পূর্ণ সমর্থন পাচ্ছে আইসিসি। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘অলিম্পিকে অংশগ্রহণের ব্যাপারে আইসিসি এবং বিসিসিআই একসাথে কাজ করছে।’

যদিও অলিম্পিকের ব্যাপারে বিসিসিআইয়ের মনোভাব বরাবরই প্রশ্নবিদ্ধ। ২০১০ এশিয়ান গেমসে দল পাঠায়নি তারা। ২০২৮ অলিম্পেকে ক্রিকেটের সংযোজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে তাদেরকেই। যদিও আগামী বছর বার্মিংহাম কমনওয়েলথ গেমসে অংশগ্রহণের কথা রয়েছে ভারত নারী ক্রিকেট দলের।

ক্রিকেটের অলিম্পিক সংযোজনের পথে বড় বাধা টেস্ট স্ট্যাটাস পাওয়া ১০টি দলের সাথে অন্য দলগুলোর শক্তিমত্তার পার্থক্য। আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টগুলোতেও ওয়ানডে ও টি টোয়েন্টি স্ট্যাটাস পাওয়া অনেক দল অংশগ্রহণ করে না। আইসিসি ৮২টি দেশকে টি টোয়েন্টি সদস্যপদ প্রদান করলেও আগামী বছর অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে মাত্র ১৬টি দল অংশ নেবে।

এরকম মেগা ইভেন্টের স্বাদ নেওয়া থেকে বঞ্চিত হচ্ছেন ক্রিকেটাররাও। ১৯৯৮ কমনওয়েলথ গেমসের ভারতীয় দলে থাকতে পারাটা খেলোয়াড় জীবনের অন্যতম সুখকর অভিজ্ঞতা ছিল ভারতীয় তারকা হরভজন সিং ও ভিভিএস লক্ষণের জন্য। বিশ্বের সকল তারকা খেলোয়াড়দের কাছ থেকে দেখতে পারাটা এখনও রোমাঞ্চিত করে লক্ষণকে। তিনি বলেন, ‘এটা একটা উৎসবের মত ছিল।’

অলিম্পিকের বিশ্বদরবারে সুযোগ পেতে ক্রিকেটের বৈশ্বিক প্রভাব বিবেচনায় আনতে হবে। মিডিয়া সত্ত্বের মাপকাঠিতে অলিম্পিক ও ফুটবল বিশ্বকাপের পরে ক্রিকেটই সবচেয়ে দামী বৈশ্বিক টুর্নামেন্ট। যদিও মাত্র আটটি দলের সাথে প্রতিযোগিতা করে মেডেল জিতলেও তা অর্থবহ হবে না বলছেন ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য হরভজন সিং।

২০০টিরও বেশি দেশের মানুষের সামনে উপস্থাপিত হলে আখেরে ক্রিকেটেরই লাভ হবে। বিশ্বের সবচেয়ে বড় টুর্নামেন্ট অলিম্পিকে ক্রিকেটের সংযোজন এখন সময়ের দাবি মনে করছেন অনেকে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা