খেলা

আফগান নারী ফুটবল ফিফার পর্যবেক্ষণে

স্পোর্টস ডেস্ক : সশস্ত্র গোষ্ঠীরা ক্ষমতা দখলের পর আফগানিস্তান নারী ফুটবলের বিষয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ফিফা। বুধবার (১৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফিফা জানায়, আফগান পরিস্থিতি বেশ উদ্বেগজনক এবং ফিফা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আফগানিস্তানের নারী ফুটবলসহ বিশ্বব্যাপী ফুটবলকে এগিয়ে নিতে ফিফা বদ্ধপরিকর। সে লক্ষ্যে ২০১৬ সাল থেকে সেখানকার ফুটবলের উন্নয়নে বিনিয়োগ করে চলেছে ফিফা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে এমনিতেই জটিল পরিস্থিতির সুম্মখীন আফগানিস্তানের নারী ফুটবল। সেখানে অসদাচরণের বেশ কয়েকটি গুরুতর ঘটনাও ঘটেছে। যা ফিফার নৈতিকতা কমিটির অধীনে তদন্তনাধীন রয়েছে। এটি পরিষ্কার যে সেখানকার পরিস্থিতি বেশ দ্রুত পাল্টাচ্ছে।

এমন পরিস্থিতিতে আমরা আফগানিস্তান ফুটবল ফেডারেশনের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের বেশ কিছু অংশীজনের সঙ্গে যোগাযোগ করেছি। স্থানীয় পর্যায়ের পরিস্থিতির উপর নজর রাখছি।

মার্কিন যুক্তরাস্ট্রের মদদপুস্ট আফগানিস্তানের রাষ্ট্রপতি আশরাফ ঘানি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর গত রোববার রাজধানী কাবুলের দখল নেয় কট্টরপন্থী সশস্ত্র সংগঠন। যে কারণে সেখানকার নারীদের মৌলিক অধিকার ফের হুমকিতে পড়ে গেছে।

বর্তমানে ফিফা অধিভুক্ত ১৬৭টি মহিলা ফুটবল দলের মধ্যে আফগান মহিলা ফুটবল দলের অবস্থান ১৫২তম।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা