খেলা

বায়ার্নকে সুপার কাপ জেতালেন লেভা

স্পোর্টস ডেস্ক: রবার্ট লেভান্ডভস্কি আর আর্লিং হালান্ডের লড়াইটা যেন বায়ার্ন মিউনিখ আর বরুসিয়া ডর্টমুন্ডের কথায় বলে। সেই লড়াইয়ের দেখা আবারও মিললো গত মঙ্গলবার রাতে।

সেই দ্বৈরথে শেষ হাসি হাসলেন বায়ার্ন স্ট্রাইকার। তার জোড়া গোলে ভর করে ৩-১ গোলের দারুণ জয় তুলে নিয়েছে ব্যাভারিয়ানরা, জিতেছে জার্মান সুপার কাপের শিরোপাও।

নতুন কোচ জুলিয়ান নাগেলসমানের অধীনে যেন নিজেদের হারিয়ে খুঁজছিল বায়ার্ন। প্রাক মৌসুমের একটি ম্যাচেও জেতেনি, ড্র করেছে প্রথম লিগ ম্যাচেও। সেই বায়ার্নকে পথের দিশা দিলেন লেভা।

সিগনাল ইদুনা পার্কের এই ম্যাচে শুরু থেকে বলের দখলে এগিয়ে ছিল বরুসিয়া। তবে গুছিয়ে আক্রমণে বায়ার্নই উঠছিল বেশি। শুরুর আঘঘণ্টায় ফরোয়ার্ডরা মিসের পসরা সাজিয়ে না বসলে গোলও পেয়ে যেতে পারত সফরকারীরা।

তবে সেই দলটিই প্রথমে পায় গোলের দেখা। বাম পাশ থেকে সের্জ গেনাব্রির ক্রসে মাথা ছুঁইয়ে বায়ার্নকে এগিয়ে দেন লেভা। ৪৯ মিনিটে ব্যবধান বাড়ায় বায়ার্ন। সেই লেভান্ডভস্কির পাস থেকেই গোলটি করেন থমাস মুলার।

গোল হজমের আগে প্রথমার্ধে একবার বায়ার্নের জালে বল পাঠিয়েছিল বরুসিয়া। কিন্তু সেবার অফসাইডের খড়গে বাতিল হয়েছিল সেটি। দুই গোল হজমের পর আবারও বল জাড়ে জড়ায় বরুসিয়া, কিন্তু এবারও হালান্ডকে বঞ্চিত করে অফসাইডের পতাকা। ৬৪ মিনিটে অবশেষে ভাগ্য সুপ্রসন্ন হলো দলটির। বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোলটি করেন মার্কো রয়েস।

এই গোলেই দারুণ এক প্রত্যাবর্তনের আশা জেগে ওঠে বরুসিয়া শিবিরে। তবে সে আশা মিলিয়ে যায় একটু পরেই। ডিফেন্ডার ম্যানুয়েল আকঞ্জি ব্যাকপাস দিতে চেয়েছিলেন গোলরক্ষককে। কিন্তু তাতে যথেষ্ট গতি না থাকায় তা গিয়ে পড়ে লেভান্ডভস্কির পায়ে। গোল করার সুযোগটা নষ্ট করেননি তিনি।

এই গোলেই জয় নিশ্চিত হয়ে যায় বায়ার্নের। ফলে টানা দ্বিতীয় ও রেকর্ড নবম শিরোপাও ঘরে তোলে নাগেলসমানের শিষ্যরা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা