খেলা
২৯২ কোটি টাকা 

রোনালদোকে পাচ্ছে ম্যান সিটি!

স্পোর্টস ডেস্ক: একের পর এক গুঞ্জন মানেই দলবদলের মৌসুম । বিশেষ করে তারকা খেলোয়াড়দের নিয়ে গুঞ্জনের ডালপালা ছড়ায় সবচেয়ে বেশি। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক শেষ। ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) নাম লিখিয়েছেন লিওনেল মেসি। চলতি মাসেই যেমন নানান গুঞ্জন ছিলো তাকে নিয়ে।

মেসির দলবদল অধ্যায় শেষ হওয়ার পর এখন নানান গুঞ্জন শোনা যাচ্ছে তার চির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর নামে।

রোববার জানা গেছে, ইতালিয়ান ক্লাব জুভেন্টাস থেকে নিজের প্রাক্তন ক্লাব স্পেনের রিয়াল মাদ্রিদে ফিরবেন রোনালদো।

সেই খবরের ২৪ ঘণ্টা হওয়ার আগেই ইতালির খেলাধুলাভিত্তিক দৈনিক কোরিরে দেল্লো স্পোর্ট তাদের প্রতিবেদনে জানাচ্ছে নতুন খবর।

চলতি দলবদলের মৌসুমেই নাকি জুভেন্টাস ছেড়ে ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার সিটিতে নাম লেখাবেন রোনালদো।

তাও কোনো উচ্চ ট্রান্সফার ফি’তে নয়। বর্তমান বাজারের বিচারে অনেক কম, মাত্র ২৫ মিলিয়ন পাউন্ডের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯২ কোটি টাকা) বিনিময়ে রোনালদোকে ম্যান সিটিতে পাঠাচ্ছেন তার এজেন্ট জর্জ মেন্ডেস।

এমন খবরই জানিয়েছে কোরিরে দেল্লো স্পোর্ট।

বর্তমানে জুভেন্টাসে প্রতি মৌসুমে ২৫.৫ মিলিয়ন পাউন্ড আয় করেন রোনালদো। তবে তার এই চুক্তির বাকি রয়েছে আর মাত্র ১০ মাস। তুরিনের ক্লাবটির সঙ্গে রোনালদোর চুক্তি নবায়নের কোনো ইঙ্গিতও পাওয়া যায়নি এখনও পর্যন্ত।

আর তাকে নিতে মুখিয়ে রয়েছে পিএসজি, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড।

এখন অনেকটা বোমা ফাটানোর মতোই রোনালদোর ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়ার গুঞ্জনটি প্রকাশ করেছে ইতালিয়ান সংবাদমাধ্যম। তাও পুরো ব্যাপারটি কি না হচ্ছে তার এজেন্ট জর্জ মেন্ডেসের মাধ্যমে।

মূলত ম্যান সিটির প্রয়োজন একজন তারকা স্ট্রাইকার। এরই মধ্যে তারা হ্যারি কেইনের জন্য ১০০ মিলিয়ন পাউন্ড প্রস্তাব দিয়েছে। কিন্তু টটেনহ্যাম হটস্পার ১৫০ মিলিয়নের কমে ছাড়তে রাজি নয় কেইনকে। তাই এখন রোনালদোর দিকেও নজর রয়েছে ম্যান সিটির।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা