খেলা

বিশ্বকাপে ভারত-পাকিস্তান লড়াই 

স্পোর্টস ডেস্ক: ভারত-পাকিস্তান লড়াই মানেই ভিন্ন আবহ। সেটাও যদি হয় ক্রিকেট মাঠে তাহলে তো তথায় নেই। দীর্ঘদিন ধরে দ্বিপাক্ষিক টুর্নামেন্ট না হওয়ায় আইসিসি টুর্নামেন্টগুলোই ভরসা দর্শকদের জন্য।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও আরও একবার দেখা মিলবে ভারত-পাকিস্তান দ্বৈরথ।

এটি অবশ্য নিশ্চিত হওয়া গিয়েছিল আগেই। আইসিসি আগেই জানিয়েছিল বিশ্বকাপ গ্রুপিং। একই গ্রুপে পড়েছিল ভারত ও পাকিস্তান। এবার জানা গেল এই দুই দলের ম্যাচের তারিখ।

আগামী ২৪ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিরাট কোহলিদের বিপক্ষে মাঠে নামবেন বাবর আজমরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

১৭ অক্টোবর পর্দা উঠবে এই বিশ্বকাপের। ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে আগামী ১৪ নভেম্বর বাংলাদেশ সময় রাত নয়টায়। শুরুতে বাংলাদেশকে খেলতে হবে টুর্নামেন্টের প্রথম পর্ব। যেখানে ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ দলের বাকি তিন প্রতিপক্ষ স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউ গিনি।

এই গ্রুপের সবগুলো খেলা হবে ওমানে। বাংলাদেশ দল এই পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচ খেলবে স্থানীয় সময় ৬টায় অর্থাৎ বাংলাদেশ সময় রাত ৮টায় এবং পাপুয়া নিউ গিনির বিপক্ষে খেলবে স্থানীয় সময় ২টায় অর্থাৎ বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

গ্রুপ পর্ব পার হতে পারলে বাংলাদেশ খেলবে সুপার টুয়েলভে।

এই পর্বে ম্যাচ হবে সর্বমোট ৩০টি। দুবাই, আবুধাবি ও শারজায়; এই তিন ভেন্যুতে হবে এই রাউন্ডের ম্যাচগুলো। এই রাউন্ড শেষে বাকি থাকবে দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচটি

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা