খেলা

পিএসজি’কে ফিরিয়ে দিলেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক: নতুন চুক্তির জন্য পিএসজির দেওয়া প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। স্থানীয় গণমাধ্যমের রিপোর্টে একথা বলা হয়েছে। পার্ক ডি প্রিন্সেসের সঙ্গে ফরাসি এই আন্তর্জাতিক তারকার বর্তমান চুক্তির মেয়াদ মাত্র ১০ মাস অবশিষ্ট আছে।

এমবাপ্পেকে নতুন চুক্তির আওতায় আনতে মরিয়া পিএসজি। ক্লাবটির বিশ্বাস ছিল লিওনেল মেসিকে চুক্তিভুক্ত করায় এমবাপ্পেকে দলভুক্তর করার সুযোগ আরও বেড়ে যাবে। যদিও এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যোগ দানের সম্ভাবনা বেশ জোরেসোরেই শুনা যাচ্ছে। তার বিষয়ে আগ্রহ রয়েছে প্রিমিয়ার লিগ জায়ান্ট লিভারপুলেরও। সবগুলো সুযোগই উন্মক্ত রাখতে চান ২২ বছর বয়সি ফরাসি তারকা।

মার্সার রিপোর্ট অনুযায়ী, বিশ্বকাপ জয়ী তারকা পিএসজিকে বলেছেন, তিনি চুক্তির মেয়াদ বাড়াতে রাজি নন। ক্লাব সভাপতি নাসের আল খেলাইফির কাছে বৈঠকে তিনি নিজের অবস্থান পুনরাবৃত্তি করতেও প্রস্তুত।

নেইমারের সমান বেতনে ৬ বছরের জন্য এমবাপ্পেকে চুক্তির প্রস্তাব দিয়েছিল পিএসজি। তবে মোনাকো থেকে যোগ দেওয়া এই তারকা জানিয়ে দিয়েছেন, তিনি ক্লাব ছেড়ে দিতে চান। শুধু তাই নয় এই মাসে দলবদলের জানালা বন্ধ হওয়ার আগেই সন্তুষ্ঠ চিত্তে ক্লাব ত্যাগের কথা জানিয়েছেন এই ফরোয়ার্ড।

পিএসজিকে তিনি এই বলেও সতর্ক করে দিয়েছেন যে, তাকে যদি আগামী ১ সেপ্টেম্বরও পাক ডি প্রিন্সেসে থাকতে হয়, তাহলে কোন ছাড়ই পাবে না প্যারিস জায়ান্টরা।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা