খেলা

ই-অরেঞ্জের সঙ্গে সম্পর্ক নেই, গ্রাহকদের পাশে থাকবো

নিজস্ব প্রতিবেদক: দেশিয় ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ শপের বিরুদ্ধে কোটি টাকার অর্ডার নিয়ে পণ্য ডেলিভারি না দেয়ার অভিযোগ উঠেছে। রাজধানীর গুলশান-১ এর সড়ক অবরোধ শেষে ই-অরেঞ্জের গ্রাহকরা বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার বাসায় আসেন। এ সময় বিক্ষুব্ধ জনতা এরপর মাশরাফির বাড়ির সামনেও জড়ো হলে তাদের সঙ্গে দেখা করেন তিনি। এরপর ই-অরেঞ্জের গ্রাহকদের সঙ্গে কথা বলেন মাশরাফি। তাদের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন এই সংসদ সদস্য।

তিনি বলেছেন, ই-অরেঞ্জের সঙ্গে আমার ছয় মাসের চুক্তি ছিল। সেটা শেষ হয়েছে। আমি এখন এটির সঙ্গে নেই। তবুও একজন গ্রাহক যেখান থেকে বলছে, তাদের পাশেই আমাকে থাকতে হবে। এটার তো আইনগত জায়গায় খুব বেশি কিছু করার নেই। তবুও সাধারণ মানুষের কারণে কথা বলেছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তাদের পাশে দাঁড়াবো।

তিনি আরও বলেছেন, দুপুর থেকে আমি চেষ্টা করছি। মালিকের সঙ্গে কথা বলেছি। উনি আমাকে বলেছে উনাদের মালিকানা পরিবর্তন হয়েছে। ১৯ তারিখ থেকে ডেলেভারি দেওয়া শুরু করবে। এরপর তো আর বেশি কিছু বলার থাকে না।

প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি স্বাক্ষর নিয়ে তিনি বলেছেন, সাধারণত যখন চুক্তি স্বাক্ষর হয়। সিইও এসে চুক্তি করে। আমার অ্যাজেন্ট নাফিসের মাধ্যমে সাজু ভাই যিনি নাটক করে উনি এসেছিলেন। এরপর চুক্তি করেছি।

এর আগেও একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে সমালোচনার মুখে পড়েছিলেন মাশরাফি। এনিয়ে তিনি বলেছেন, এসপিসির সঙ্গে চুক্তি ছিল আমাদের সিসি ক্যামেরা দেবে। সেটাও আমরা এসপির অধীনে দিয়ে দিয়েছি। সামাজিক কর্মকাণ্ডের জন্য চুক্তি করেছিলাম। দুই মাসের ভেতর বের হয়ে এসেছি। এরপর উনাকে উকিল নোটিশ দিয়ে মামলা করেছি। আমরা পরে নতুন চুক্তি স্বাক্ষর করেছি যে আমার চুক্তির সময়ের কেউ যদি অর্থ দাবি করে, তাহলে দিতে হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা