খেলা
১৮ মাস পর 

গোলের দেখা পেলেন ওজিল

স্পোর্টস ডেস্ক: এরপর গোটা বিশ্বে করোনা মহামারির প্রকোপ ছড়িয়ে পড়েছে, সবকিছু থমকে গিয়ে আবার প্রাণ ফিরে পাওয়ার প্রহর গুনছে। এ সময় আরেকটা বিষয়ও দেখেনি ফুটবল বিশ্ব, মেসুত ওজিলের গোল।

১৮ মাস আগে ও পরে। এ সময় পৃথিবীর চেহারাটাই পাল্টে গেছে প্রায়। অবশেষে সেই খরাটাই কাটিয়েছেন জার্মান এই তারকা, গোল করেছেন আদানা দেমিরস্পোরের বিপক্ষে।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ১১ সেকেন্ডেই গোলের দেখা পান ওজিল। সতীর্থের কাছ থেকে আসা দারুণ এক ক্রসে আলতো ছোঁয়ায় করেছেন লক্ষ্যভেদ। সাবেক আর্সেনাল ও রিয়াল মাদ্রিদ তারকার এই একমাত্র গোলেই টার্কিশ সুপার লিগের ২০২১-২২ মৌসুমে নিজেদের সূচনাটা দারুণভাবে করেছে ফেনারবাচে।

যে ১৮ মাসের কথা বলা হচ্ছে, এই সময় অবশ্য খুব একটা খেলাও হয়নি ওজিলের। ক্লাবের সঙ্গে সম্পর্কের অবনতির কারণে কোচ মিকেল আর্তেতার পরিকল্পনা থেকেও ছিটকে গিয়েছিলেন তিনি।

গেল জানুয়ারিতে অবশেষে ক্লাব ছাড়েন তিনি। এর আগে ক্লাবের মাসকট গানারসরাসের বেতন দিয়ে বেশ প্রশংসিত হয়েছিলেন তিনি। সেই গানারসরাসকেই ব্যয় কমানোর জন্য ছাড়াই করে দিয়েছিল আর্সেনাল।

এরপরই আর্সেনালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ওজিল যোগ দেন ফেনারবাচে। গেল জানুয়ারি থেকে এই পর্যন্ত সময়টা অবশ্য ভালো কাটেনি তার। চোটে পড়ে দুই মাস ছিলেন মাঠের বাইরে। ফিরেও ছিলেন না ছন্দে। এই গোলের আগে একমাত্র অবদানটা ছিল গেল মৌসুমের শেষ ম্যাচে একটা অ্যাসিস্ট।

ওজিলের শেষ গোলটা ছিল ২০২০ সালের ফেব্রুয়ারিতে। নিউক্যাসলের বিপক্ষে ভরা গ্যালারির সামনে গানারদের ৪-০ গোলের জয়ে তুলে নিয়েছিলেন একটি গোল। কে জানত, সেটাই হয়ে যাবে ওজিলের শেষ গোল!

সেই বাজে সময়টাই এবার কাটিয়ে ফেলার ক্ষণ গুনছেন ওজিল। চলতি মৌসুমের প্রথম ম্যাচেই করেছেন গোল।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা