খেলা

মেসি এসেছিলেন বার্সেলোনায়!

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি এখন বার্সেলোনার নন এটা সবার জানা। তিনি নাম লিখিয়েছেন পিএসজিতে। বার্সেলোনার সাথে তার ২১ বছরের সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার পর ক্লাব ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিলেন যে তারকা তাকে কি আর ভোলা যায়!

বার্সেলোনা ভোলেওনি। অন্তত সমর্থকরা তো বটেই। কোচ রোনাল্ড কোম্যান অবশ্য বলেছিলেন, মেসি বার্সেলোনার ইতিহাসের যত গুরুত্বপূর্ণ খেলোয়াড়ই হন না কেন, নতুন দিনের কথা ভেবে সামনে তাকাতে হবে দলকে। তবে সমর্থকরা সেসব কথার ধার ধারেন থোড়াই।

করোনা মহামারি স্টেডিয়ামের প্রাণ কেড়ে নিয়েছিল যেন। গেল বছর এই রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-০ গোলে জেতা এক ম্যাচেই শেষবার ন্যু ক্যাম্পে পা পড়েছিলো দর্শকদের।

এরপর তো খেলাই বন্ধ হয়ে গিয়েছিল মহামারির আঘাতে। দীর্ঘ বিরতির পর মাঠে যখন ফিরল ফুটবল, খেলাগুলো হতে থাকল ফাঁকা গ্যালারিতে।

সেই নির্বাসন কাটিয়ে দীর্ঘ ৫২৬ দিন পর ন্যু ক্যাম্প আবারও কেঁপে উঠল ‘এল কান্ত দেল বার্সা’র তালে, দর্শকরা ফিরলেন মাঠে। ধারণক্ষমতার ৩০ শতাংশ উপস্থিতি ছিল, ন্যু ক্যাম্পের ৯৮০০০ ধারণক্ষমতা তাতে নেমে এল ২০ হাজারের আশে পাশে। কিন্তু তবু দর্শক তো ফিরেছে মাঠে, উপলক্ষটা বিশেষই হওয়ার কথা।

সেই উপলক্ষটাতেও মিশে থাকল বেদনা। ন্যু ক্যাম্পের রাজাধিরাজ লিওনেল মেসিই যে নেই দলে! তবে দর্শকদের ছোঁয়ায় যেন ফিরে এলেন তিনি।

রোনাল্ড কোম্যান ‘মুভ অনের’ বার্তা দিলেও সেটা যে সমর্থকদের জন্য নয়, তা বলাই বাহুল্য। হলেও যে খুব মানতেন বার্সা সমর্থকরা, বিষয়টা তেমনও নয়।

তেমন কিছু স্লোগানও দেখা গেল সেখানে। মেসির সম্মানে বার্সা এখনো ১০ নম্বর জার্সি দেয়নি কাউকে। সেই মেসির নামাঙ্কিত দশ নম্বর জার্সি এখনো বিক্রি হচ্ছে ক্লাবের স্টোরে। সমর্থকদের কারো গায়েও দেখা মিললো সে জার্সির। তা ছাড়া পুরোনো মেসির নাম লেখা জার্সি পরে তো সমর্থক এসেছিলেনই।

অনন্য দৃশ্যের দেখা মিললো ম্যাচে। এর আগে জুভেন্তাস ম্যাচেও এমন কিছু করেছিলেন দর্শকরা। করলেন এদিনও। ম্যাচের দশম মিনিটে প্রায় ২০০০০ দর্শকের ‘মেসি মেসি মেসি’ রবে কাঁপল ন্যু ক্যাম্পের আকাশ বাতাস। কেউ কেউ উঁচিয়ে ধরলেন জার্সি। এভাবেই যেন লা লিগায় নিজেদের শুরুর ম্যাচে মেসিকে ফিরিয়ে এনেছিল বার্সেলোনা।

মেসির বার্সেলোনা ছাড়ার পেছনে সমর্থকরা এখনো দায় দেন সভাপতি হোয়ান লাপোর্তার। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ থাকল এই ম্যাচে। খেলার আগেই স্টেডিয়াম চত্বর ভরে ওঠে লাপোর্তা বিরোধী ব্যানারে।

১৯৯৬ সালে যখন ক্লাবের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ইয়োহান ক্রুইফ বার্সেলোনা ছাড়ছেন, তখন ন্যু ক্যাম্প তার সমর্থনে আর তৎকালীন সভাপতি হোসে লুইস নুনিয়েজের বিরুদ্ধে স্লোগান তুলেছিল, ‘ক্রুইফ সি, নুনিয়েজ নো’। বাংলায় যা দাঁড়ায়, ‘ক্রুইফকে হ্যাঁ, নুনিয়েজকে না’।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা