খেলা

মেসির ব্যবহৃত টিস্যুর দাম সাড়ে ৮ কোটি টাকা!  

স্পোর্টস ডেস্ক: মূল ম্যাজিক যে লিওনেল মেসিই ছিলেন। তার কারণে বার্সেলোনার জনপ্রিয়তার তা ক্রমে প্রমাণ হতে শুরু করেছে। এরই মধ্যে খেসারত দিতে শুরু করেছে স্প্যানিশ ক্লাবটি।

দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে আর্জেন্টাইন সুপারস্টারকে আসতে হয়েছে ফ্রান্সের পিএসজিতে।

বার্সাকে শেষ বিদায় জানানোর সময় সংবাদ সম্মেলনে অঝোরে কেঁদেছিলেন বর্তমান সময়ের সেরা এই ফুটবলার। সে সময় তার দিকে টিস্যু এগিয়ে দিয়েছিলেন তার স্ত্রী। মেসির চোখের পানি মোছা সেদিনের সেই টিস্যুটি বিক্রি হতে চলেছে অবিশ্বাস্য দামে।

বার্সেলোনায় বিদায়ী ভাষণ দেওয়ার সময় মেসির চোখের জল মুছতে তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো যে টিস্যুটি দিয়েছিলেন সেটি পরে কুড়িয়ে নেয় এক ব্যক্তি। ওই ব্যক্তি সেটি বিক্রির ঘোষণা দেন।

সেই টিস্যু বিক্রি হয় ১ মিলিয়ন ডলারে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৮ কোটি ৪০ লক্ষ টাকার কাছাকাছি।

জানা গেছে, সেই টিস্যুটি নিলাম থেকে কিনছেন এক স্প্যানিশ ধনকুবের। তবে টিস্যুটিতে সত্যিই লিও মেসির চোখের পানি আছে কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি।

উল্লেখ্য, ২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে জন্মভূমি আর্জেন্টিনা থেকে স্পেনে পাড়ি জমান মেসি। বয়সভিত্তিক স্তর পেরিয়ে ২০০৪ সাল থেকে বার্সার মূল দলের হয়ে খেলেন তিনি। ক্লাবটির ইতিহাসের সবচেয়ে বেশি ম্যাচের ও গোলের রেকর্ডের অধিকারি মেসি চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও দশটি লা লিগাসহ বহু ব্যক্তিগত ও দলীয় পুরস্কার জেতেন। সূত্র: গালফ টুডে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা