খেলা
নতুন মৌসুম

লিভারপুলের নায়ক পুরোনো সালাহ

স্পোর্টস ডেস্ক: ভিড়েছিলেন মার্সিসাইডে। সেটাও পাঁচ বছর আগে রোমা থেকে। প্রথম মৌসুমে খেললেনও দুর্দান্ত। কিন্তু সমালোচকদের মনটা যেন জয় করা হলো না লিভারপুল ফরোয়ার্ড মোহামেদ সালাহর।

তবে মিশরীয় এই ফরোয়ার্ড এরপর টানা পারফর্ম করে বুঝিয়েছেন ‘এক মৌসুমের বিস্ময়’ আর যাই হোক, তিনি নন। সেই পুরোনো সালাহই নতুন মৌসুমে বনে গেলেন লিভারপুলের নায়ক। গোল করে-করিয়ে নরউইচের বিপক্ষে দলকে এনে দিয়েছেন ৩-০ গোলের জয়।

আগেরদিন ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড বলেই বসেছিলেন, সিটির কাছে শিরোপাটা সহ্যই হচ্ছে না তার। সে বিষয়টা যেন ঠিকরে বেরিয়ে এল লিভারপুলের পারফর্ম্যান্সে। প্রথমার্ধে অবশ্য কিছুটা প্রতিদ্বন্দ্বিতা ছিল নরউইচের। তবু বিরতিতে এগিয়ে থেকেই গিয়েছে অল রেডরা।

আরনল্ডের পাস সালাহ ঠিকঠাক আয়ত্বে নিতে পারেননি। তবে ডিয়েগো জোটা পারলেন, বেশ সহজেই করলেন গোল। তাতেই লিভারপুল পেয়ে যায় প্রথম গোলটা। ৬৪ মিনিটে সালাহর পাস থেকে ফিরমিনোর গোল ব্যবধান বাড়ায় অল রেডদের।

দুই সতীর্থকে দিয়ে গোল করানো সালাহ ৭৪ মিনিটে নিজেও পেয়ে যান গোলের দেখা। কর্নার থেকে নরউইচ রক্ষণ বল বিপদমুক্ত করতে না পারায় বলটা গিয়ে পড়ে লিভারপুল তারকার পায়ে।

বক্সের কোণা থেকে করা তার দারুণ এক কার্লারে বলটা গিয়ে আছড়ে পড়ে নরউইচ জালে। তাতে একটা রেকর্ডও গড়ে ফেলেন তিনি। এই নিয়ে টানা পঞ্চম লিগ মৌসুমের শুরুর ম্যাচে গোল পেলেন তিনি। প্রিমিয়ার লিগের ইতিহাসে এমন কীর্তি নেই আর কারো!

এরপর আক্রমণ হয়েছে, প্রতিআক্রমণও হয়েছে। নরউইচ গোল শোধের কাছাকাছিই চলে গিয়েছিল, কিন্তু শেষমেশ গোলের দেখা আর পায়নি। তাই লিভারপুল ৩-০ গোলে জয় নিয়ে ছেড়েছে মাঠ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা