খেলা

আফগানিস্তান টি-২০ বিশ্বকাপ খেলবে

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের দখল তালেবানের হাতে থাকলেও টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলবে দেশটির ক্রিকেট দল। আফগান ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার হিকমত হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তালেবানরা আফগানিস্তান দখল করায় আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় তৈরি হয়। তবে সব শঙ্কাকে উড়িয়ে দিয়েছেন হিকমত।

চলতি বছরের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া বিশ্বকাপে আফগানিস্তান খেলবে বলে জানান হিকমত। এমনকি, বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতিও শুরু হচ্ছে আফগানদের।

হিকমত বলেন, আমরা টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলবো। সেই প্রস্তুতিই চলছে। যেসব খেলোয়াড়দের পাওয়া যাবে, তাদের নিয়ে আগামী কয়েকদিনের মধ্যে কাবুলে অনুশীলন শুরু হবে।

তিনি আরও জানান, বিশ্বকাপের প্রস্তুতির জন্য আফগানিস্তান, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা রয়েছে আফগানিস্তানের। যা টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে কাজে দেবে।

হিমকত বলেন, আমরা অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের ভেন্যু খুঁজছি। এটা হবে বিশ্বকাপের সেরা প্রস্তুতি। আমরা শ্রীলংকা, মালয়েশিয়ার মতো কয়েকটি দেশের সঙ্গে কথা বলেছি। দেখা যাক, কোথায় আয়োজন করা যায়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা