খেলা

মাঠে নামবেন মেসি জানালো পিএসজি

স্পোর্টস ডেস্ক: প্রশ্নটা অনেক বড় হয়ে দেখা দিয়েছে। পিএসজির জার্সি গায়ে মাঠে নামবেন তিনি। চুক্তিতে স্বাক্ষরের পর থেকেই এমন প্রশ্ন সবার মনে। কবে মেসি -নেইমার-এমবাপের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলবেন? কবে বিশ্ব ফুটবল দেখবে এমএমএন ত্রি-ফলার আক্রমণ?

পিএসজির সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর এ নিয়ে যখন তুমুল আলোচনা সৃষ্টি হয়েছিল, তখন জানা গিয়েছিল বেশ কয়েকটি সম্ভাব্য তারিখ। অবশেষে পিএসজি থেকেই জানিয়ে দেয়া হয়েছে কবে, তাদের জার্সি পরে মাঠে নামবেন মেসি?

এই মৌসুমে ফরাসি লিগ ওয়ান-এ এরই মধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছে পিএসজি। মেসি এখনও মাঠে নামেননি। আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জয়ের পর এখনও পর্যন্ত কোনও ম্যাচ খেলতে দেখা যায়নি মেসিকে।

প্রাক মৌসুম অনুশীলনের সুযোগও পাননি ৩৪ বছরের ফুটবল তারকা। তাকে পুরোপুরি ফিট করে তবেই মাঠে নামাতে চান পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো।

তবে পিএসজি এখন যেটা জানাচ্ছে, আগামী ২৯ আগস্ট রেইমসের বিপক্ষে মেসিকে দেখা যেতে পারে। লিগের দ্বিতীয় ম্যাচে স্ট্রাসবর্গকে ৪-২ ব্যবধানে হারিয়ে দেয় পিএসজি। এখনও মাঠে না নামলেও দলের খেলা দেখতে মাঠে এসেছিলেন মেসি।

সেই ম্যাচের পর পচেত্তিনো বলেন, ‘কোপা আমেরিকা ফাইনালে খেলার পর এখনও পর্যন্ত মাত্র দু’দিন অনুশীলন করেছে মেসি। আমরা তাড়াহুড়ো করব না। ধীরে ধীরে একে অপরকে জানার চেষ্টা করব। মেসি পুরোপুরি সুস্থ হোক, দলের সঙ্গে ভাল ভাবে মিশে যাক। তারপরেই অভিষেক হবে তার।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা