খেলা

সৌম্য-নাঈমকে নিয়ে প্রশ্ন তো

নিজস্ব প্রতিবেদক: পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দাপট দেখিয়ে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের। তবে গোটা সিরিজে বোলাররা বাজিমাত করলেও ব্যাটসম্যানদের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ।

বিশেষ করে হতাশ করেছেন দুই ওপেনার সৌম্য সরকার ও নাঈম শেখ। পাঁচ ম্যাচে ব্যাট করতে নামা সৌম্যর ব্যাট থেকে আসে ২, ০, ২, ৮ ও ১৬ রান। সুবিধা করতে পারেননি নাঈমও। তবে এই দুই ব্যাটসম্যানকে দুষতে নারাজ হেড কোচ রাসেল ডমিঙ্গো। সৌম্য-নাঈমের হয়েই ব্যাট ধরলেন তিনি।

সৌম্য ইস্যুতে জিম্বাবুয়ে সফরের পরিসংখ্যান সামনে এনে সংবাদমাধ্যমকে ডমিঙ্গো বলেন, ‘দুই ম্যাচ পরই মানুষ সৌম্যকে নিয়ে সমালোচনা শুরু করেছে। কিন্তু দুই ম্যাচ আগেই সে সিরিজ সেরা হয়েছে। খেলোয়াড়দের সমর্থন দিতে হবে। এক-দুই ম্যাচে রান পেলে দল থেকে বাদ দেওয়া যাবে না। এই ব্যাপারে অনুগ্রহ করে আপনারা সংযত হন।’

নাঈম শেখ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচে ওপেন করতে নেমে ৯১ রান করেন। তবে তার ইনিংসগুলো ছিল না টি-টোয়েন্টি ফরম্যাটের সঙ্গে মানানসই। উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি বাঁহাতি এই ব্যাটসম্যান। সিরিজ শেষে তাকেও উঠতে হচ্ছে কাঠগড়ায়।

নাঈমকে নিয়ে প্রশ্ন উঠায় চটেছেন ডমিঙ্গো। আইসিসির টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাটসম্যানদের ক্যাটাগরিতে নাঈম আছেন ২৯ নম্বরে, যা বাংলাদেশি হিসেবে র‍্যাঙ্কিংয়ে সবার উপরে রেখেছে তাকে। সেটিই তুলে ধরে জবাব দিলেন বাংলাদেশ দলের প্রোটিয়া হেড কোচ।

ডমিঙ্গোর ব্যাখ্যা, ‘নাঈম তো ভালো করছে। আপনি কি জানেন নাঈম বাংলাদেশিদের মধ্যে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে? আমি আপনাকে প্রশ্ন করব, এই সিরিজে কয়জন ওপেনার রান করতে পেরেছে? অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ অনেক ভালো। যশ হেইজেলউড, মিচেল স্টার্ক বিশ্বের সেরা বোলার। পিচও ছিল ব্যাটসম্যানদের জন্য কঠিন। তারা তাদের সেরাটা দিয়ে চেষ্টা করছে।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা