খেলা

এমবাপের পিএসজি ছাড়ার কারণ নেই

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি, নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপে পিএসজির আক্রমণভাগটা একবার চিন্তা কর দেখুন। যেকোনো দলের রক্ষণভাগের জন্যই আতঙ্কের। মেসি আসায় দুর্দান্ত এক আক্রমণভাগ দেখার স্বপ্ন দেখছেন ক্লাবটির সমর্থকরা।

এমন সময় কি না গুঞ্জন, দল ছাড়বেন এমবাপে।

মেসি আসায় দলে তার গুরুত্ব কমে যাবে, এমন ভাবনা থেকেই এমবাপে দল ছাড়তে চান বলে খবর বের হয়। পিএসজির সঙ্গে যদিও তার চুক্তির মেয়াদ শেষ হবে চলতি মৌসুম শেষ হলেই। তবে এই তারকা চলতি মৌসুমেই দল ছাড়তে পারেন বলে গুঞ্জন ছড়ায়। তাতে অবশ্য কান দিচ্ছেন না পিএসজির মালিক নাসির আল খেলাইফি।

বুধবার সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে মেসিকে পিএসজির খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। সেখানেই খেলাইফির কাছে প্রশ্ন আসে এমবাপে থাকছেন কি না।

জবাবে তিনি বলেন, ‘এমবাপে একজন পারিসিয়ান। সে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাবের একজন খেলোয়াড়। তেমন একটি দলই চেয়েছিল। এখন আমাদের চেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল আর কেউ নেই। এখানে থাকা ছাড়া আর কোনো কিছু করার কারণ নেই তার।’

পরে ফ্রান্সের সংবাদ মাধ্যম লা প্যারিসিয়ানকেও একই কথা বলেন খেলাইফি, ‘এমবাপে ও তার পরিবারের সঙ্গে আমাদের যেসব কথা হচ্ছে, সেটা গোপনীয় ব্যাপার। মেসি আসায় সে অনেক খুশি। কোনো ঝামেলাই নেই এখানে। এমবাপে দারুণ একটা দল চেয়েছিল। এখানে থাকার জন্য সবকিছুই আছে ওর। সেটাই বলেছি, ওর ক্লাব ছাড়ার পেছনে আর কোনো অজুহাত থাকতে পারে না।’

২০১৫ সালের পর চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি লিওনেল মেসির। পিএসজি সেটা জিততে পারেনি কখনোই। এমবাপেরও ছুঁয়ে দেখা হয়নি এই শিরোপা। সবারই লক্ষ্যটা যখন এক, এবারের ইউরোপ সেরার মঞ্চে তাই পিএসজি হয়তো তৈরি করতে পারে নতুন ইতিহাস।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা