খেলা

বিশ্বনেতাদের কাছে আকুতি রশিদের

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানে শান্তি ফেরাতে বিশ্বনেতাদের কাছে আকুতি জানিয়েছেন দেশটির জাতীয় দলের ক্রিকেটার রশিদ খান। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি টুইট করেন লেগ স্পিনার রশিদ।

টুইট করে রশিদ লিখেন, প্রিয় বিশ্ব নেতৃবৃন্দ, আমার দেশ বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। শিশু ও নারীসহ হাজার হাজার নির্দোষ মানুষ প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন। শতশত বাড়ি ধ্বংস করা হচ্ছে। হাজার হাজার পরিবারের ক্ষতি হচ্ছে। এমন অবস্থায় আমাদের ছেড়ে যাবেন না। আফগানদের হত্যা করা বন্ধ হোক, আফগানিস্তানকে ধ্বংস করা বন্ধ হোক। আমরা শান্তি চাই।’

আফগানিস্তান থেকে মে মাসের প্রথম দিন থেকে আমেরিকা সৈন্য সরিয়ে নিতে শুরু করে। তারপর থেকেই সেখানে একের পর এক তালেবান হামলা চলছে। আফগানিস্তানে গত এক মাসে হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। প্রতিদিন অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে।

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন ৩১ আগস্টের মধ্যে সব সৈন্য সরিয়ে নেওয়া হবে। আমেরিকা প্রায় দুই দশক পর সৈন্য সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এমন অবস্থায় দেশের ভবিষ্যত পরিস্থিতি ভয়াবহ হুমকির মুখে পড়বে বলেও মনে করেন রশিদ। আফগান তালেবানরা এরইমধ্যে দেশের প্রায় অর্ধেকটা দখল করে নিয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা