খেলা

শুক্রবার ঢাকায় আসবেন জেমি ডে

ক্রীড়া প্রতিবেদক : আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশ ফেন্ডলি ম্যাচ খেলবে। তবে কোন দেশের বিপক্ষে এবং ম্যাচ ঘরের মাঠে কিনা, তা এখনো নিশ্চিত করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেছেন, ‘শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে ন্যাশনাল টিমস কমিটির জরুরি সভা আছে। ওই সভায় সবকিছু চূড়ান্ত হবে। কোন দলের সঙ্গে ম্যাচ, দেশেই নাকি বিদেশে; সবকিছুই বলতে পারব ওই সভার পর।’

৩০ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বরের উইন্ডোতে ম্যাচ খেলার জন্য ১৪ দেশকে চিঠি দিয়েছে বাফুফে। শুক্রবারের মধ্যে দল চূড়ান্ত করে জাতীয় দলের বাকি কার্যক্রমগুলো ঠিক করবে।

ওই দিনই ছুটি কাটিয়ে ঢাকায় আসবেন জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে। তিনি এসে লিগের বাকি ম্যাচগুলো দেখে জাতীয় দলের জন্য খেলোয়াড় ঠিক করবেন।

বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ জানালেন, ‘দেশে বা বিদেশে যেখানেই খেলি আমাদের কোভিড-১৯ অবস্থার বিবেচনা করেই ফ্রেন্ডলি ম্যাচ খেলতে হবে। এখন পর্যন্ত ধরে নিচ্ছি বাইরের গিয়েই ম্যাচ খেলতে হবে। শুক্রবারের সভায় কেবল সেপ্টেম্বরের ফিফা উইন্ডোর ম্যাচই নয়, অক্টোবরের সাফ চ্যাম্পিয়নশিপ এবং নভেম্বেরের উইন্ডোর বিষয়েও সভায় আলোচনা করে কাজ গুছিয়ে রাখব।’

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা