খেলা

২০ মিনিটেই শেষ জার্সি ৩০

ক্রীড়া ডেস্ক: গতকাল (১০ আগস্ট) রাতে ঘটে গেলো বিশ্বের সবচেয়ে সেরা দলবদলের ঘটনা। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে লীগ ওয়ানের ক্লাব পিএসজিতে যোগ দিলেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি।

আর্জেন্টাইন এ তারকাকে দলে ভেড়ানোর পর নিজেদের অফিসিয়াল অনলাইন স্টোরে তার ৩০ নম্বর জার্সি বিক্রির জন্য প্রদর্শন করে ফরাসি জায়ান্টরা। ৯২ ইউরোর (বাংলাদেশি টাকায় ৯১৫১ টাকা) চড়া মূল্যেও রেকর্ড পরিমাণ সময়ে মাত্র ২০ মিনিটের মাথায় জার্সিটির স্টক ফুরিয়ে যায়।

প্যারিসের এ ক্লাবটিতে ৩০ নম্বর জার্সি নিয়ে নেইমার-এমবাপ্পেদের সঙ্গে মাঠ মাতাবেন এ ফুটবল যাদুকর। ক্লাবটির হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র নিজের ১০ নম্বর জার্সিটি দিতে চেয়েছিলেন পুরোনো বন্ধু মেসিকে। তবে এ প্রস্তাবে সম্মতি দেননি এ বার্সা লিজেন্ড। তিনি জানান, দশ নম্বর জার্সিটি তার বন্ধুর (নেইমার) জন্যই তোলা থাকবে।

এদিকে মেসির জন্য বরাদ্দ করা ৩০ নম্বর জার্সিটির জন্য নিয়মও পরিবর্তন করেছে লিগ ওয়ান কর্তৃপক্ষ। লিগ ওয়ানে ১, ১৬ ও ৩০ নম্বর জার্সি বরাদ্দ ছিল গোলরক্ষকদের জন্য । কিন্তু ১৭ বছর আগে ৩০ নম্বর জার্সি পরেই ন্যু ক্যাম্পে ক্লাব ফুটবলে অভিষেক হওয়ায় এ নম্বর সম্বলিত জার্সি গায়ে মুড়িয়ে মাঠে নামতে চেয়েছেন আর্জেন্টাইন এ অধিনায়ক। তাই নিয়ম পরিবর্তন করে মেসিকে ৩০ নম্বর জার্সি পরার অনুমতি দিয়েছে লীগ ওয়ান কর্তৃপক্ষ।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা