খেলা

পিএসজিতে মেসিকে স্বাগত বন্ধু নেইমারের

স্পোর্টস ডেস্ক: আনুষ্ঠানিকতা সম্পন্নের জন্য প্যারিসের পা রাখলেন তিনি। শুধু বাকি আনুষ্ঠানিক চুক্তি। প্যারিস সেন্ট জার্মেইর সঙ্গে চুক্তির জন্য প্যারিসে লিওনেল মেসি।

এর মধ্যেই আর্জেন্টাইন সুপারস্টারকে আলোর শহরে প্যারিসে স্বাগত জানান পিএসজির ব্রাজিলিয়ান তারকা বন্ধু নেইমার জুনিয়র।

মঙ্গলবার (১০ আগস্ট) ইনস্টাগ্রাম স্টোরিতে ছোট এক ভিডিও ক্লিপসের মাধ্যমে মেসিকে স্বাগত জানান নেইমার। ছোট এই ক্লিপসের ক্যাপশনে লেখেন; ব্যাক টুগেদার-অর্থ্যাৎ আবার মিলন হচ্ছে। বার্সেলোনার জার্সিতে দুজনকে একসঙ্গে আলিঙ্গন করতে দেখা যাচ্ছে।

প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) দেওয়া প্রস্তাবে সম্মতি দিয়েছেন আর্জেন্টাইন ফুটবল যাদুকর। দুই বছরের চুক্তিতে প্যারিসে যাচ্ছেন মেসি।

👀

👀

Posted by PSG - Paris Saint-Germain on Tuesday, August 10, 2021

পরবর্তীতে আরও ১ বছর বাড়ানোর সুযোগ থাকছে। মৌসুম প্রতি মেসিকে ৩৫ মিলিয়ন ইউরো (প্রায় সাড়ে তিনশ কোটি টাকা) বেতন দেওয়া হবে। এরপরেই আজ বিকেলে বার্সেলোনা ছাড়েন মেসি। এখন তিনি প্যারিসের পথে রয়েছেন।

আজই দুই মেসি-পিএসজির মধ্যে আনুষ্ঠানিকতা শেষ হওয়ার কথা রয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা