খেলা

কেন ৩০ নম্বর জার্সি নিলেন মেসি

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি পিএসজিতে ১০ নম্বর জার্সি নিয়ে খেলবেন না বলে আগেই গুঞ্জন শোনা গিয়েছিল। তবে পিএসজি এটি মেসির জন্য ছাড়তে প্রস্তুত ছিল। শেষ পর্যন্ত ১০ নম্বর জার্সি নেইমারেরই থাকলো। মেসির জার্সি নম্বর এখন ৩০। যদিও ১০ নম্বর জার্সিতে তার কত স্মৃতি, অর্জন আর ট্রফি। কিন্তু সবকিছু এখন পুরোনো।

৩০ নম্বর জার্সিতেই পিএসজির হয়ে মাঠ মাতাবেন এই আর্জেন্টাইন তারকা। বার্সেলোনায় অভিষেকের সময়ও ৩০ নম্বর জার্সি নিয়েই খেলেছিলেন তিনি। তাই নতুন অধ্যায়ের শুরুতেও ফিরে গিয়েছেন পুরোনো সেই নম্বরেই। মঙ্গলবার (১০ আগস্ট) নিশ্চিত হয় মেসির পিএসজিতে যোগ দেওয়া। এদিনই প্যারিসে পা রাখেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে হাজির হয় হাজারো সমর্থক। পরে স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

এরপর মেসিকে আনুষ্ঠানিকভাবে পিএসজির জার্সি পরানো হয়। বুধবার (১১ আগস্ট) স্থানীয় সময় বেলা ১১টায় সংবাদ সম্মেলনেও করার কথা রয়েছে পিএসজি ও মেসির।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা