খেলা

সাকিব হান্ড্রেড ক্লাবে

স্পোর্টস ডেস্ক: বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট শিকারের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশের সাকিব আল হাসান। এর আগে শ্রীলংকার পেসার লাসিথ মালিঙ্গা প্রথম এই নজির গড়েছিলেন।

সোমবার (৯ আগস্ট) খেলতে নামার আগে আন্তর্জাতিক অঙ্গনে টি-টোয়েন্টিতে ৮৩ ম্যাচে ৯৮ উইকেট ছিল সাকিবের। তাই ১০০ উইকেট থেকে মাত্র দুই ধাপ দূরে ছিলেন সাকিব। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ৪ উইকেট নিয়ে এই ফরম্যাটে ১০০ উইকেট পূর্ণ করেন সাকিব। এ ম্যাচে সাকিবের শিকার ছিলো- অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড, অ্যাস্টন টার্নার, নাথান এলিস ও এডাম জাম্পা। টার্নারকে শিকার করে মাইলফলক স্পর্শ করেন সাকিব।

টি-টোয়েন্টিতে ৮৪ ম্যাচে এখন তার শিকার ১০২ উইকেট। সাকিবের মতো সমানসংখ্যক ম্যাচ খেলে ১০৭ উইকেট নিয়ে সর্বোচ্চ শিকারী মালিঙ্গা। মালিঙ্গা-সাকিবের পর তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। ৮৩ ম্যাচে ৯৯ উইকেট নিয়েছেন তিনি। মালিঙ্গা-সাকিবের হান্ড্রেড ক্লাবে প্রবেশ করতে আর মাত্র ১ উইকেট প্রয়োজন সাউদির।

সাকিবের পর টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট রয়েছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। ৪৮ ম্যাচে ৬৮ উইকেট রয়েছে তার।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা