খেলা

ক্রিকেটারদের রাষ্ট্রপতির অভিনন্দন

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সোমবার (৯ আগস্ট) রাতে এক বার্তায় এ অভিনন্দন জানান তিনি।

ক্রিকেট অনুরাগী রাষ্ট্রপতি অভিনন্দন বার্তায় সব খেলোয়াড়, কোচ, জাতীয় ক্রিকেট দলের কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের অভিনন্দন জানান।

রাষ্ট্রপ্রধান আশা প্রকাশ করেন, জাতীয় ক্রিকেট দল বিজয়ের এই ধারা অব্যাহত রাখবে।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্ট সিরিজের ৪টিতে জয় লাভ করে বাংলাদেশ। শেষ জয়টি দুর্দান্ত। টাইগাররা সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে সর্বনিম্ন ৬২ রানে অলআউট করে ৬০ রানে জয়লাভ করে। এর আগে টাইগাররা ২৩ রান, ৫ উইকেট এবং ১০ রানে পর পর তিন ম্যাচ জিতে পাঁচ ম্যাচ সিরিজ নিজেদের করে নেয়। তবে চতুর্থ ম্যাচে তিন উইকেটে হেরে যায় মাহমুদউল্লাহ রিয়াদের দল।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা