খেলা

সাকিবের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক: নিজের নামে অনেক রের্কড আছে । আবারো নতুন রেকর্ড করলেন তিনি। এই রেকর্ডটা নিশ্চয়ই তার কাছে আলাদা হয়ে থাকবে। কারণ এমন কীর্তি যে নেই আর কারো। বলছি বাংলাদেশের সুপারস্টার সাকিব আল হাসানের কথা।

আন্তর্জাতিক ক্রিকেটে এখন তার উইকেট সংখ্যা ঠিক একশ। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি।

বিশ্বে টি-টোয়েন্টি ক্রিকেটে একশ উইকেট নেওয়া দ্বিতীয় ক্রিকেটার তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টির আগে সাকিবের উইকেট সংখ্যা ছিল ৯৮ টি। এই ম্যাচে দুই উইকেট নিতেই সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে ১০০ উইকেট পূর্ণ করেন সাকিব।

এতে গড়েন ইতিহাসও। প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে এক হাজার রান ও ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন এই অলরাউন্ডার। আগের ম্যাচে পাঁচ ছক্কা খাওয়ার লজ্জায় পড়েছিলেন।

পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছেন সাকিব। ৩ ওভার ৪ বল হাত ঘুরিয়ে মাত্র ৯ রান দিয়ে চার উইকেট পেয়েছেন তিনি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা