খেলা
শেষ টি-টোয়েন্টি 

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ‘২’ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: মিরপুরে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী অস্ট্রেলিয়া। সিরিজের শেষ ম্যাচে এসে একাদশে পরিবর্তন এনেছে টাইগাররা।

অভিন্ন একাদশ নিয়ে সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে ইতিহাস গড়ে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। চতুর্থ ম্যাচেও অপরিবর্তিত ছিল একাদশ, তবে জুটেছিলো পরাজয়। সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এনেছে দুটি পরিবর্তন।

পঞ্চম ও শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন তরুণ অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারি। বিশ্রাম দেওয়া হয়েছে পেসার শরিফুল ইসলামকে। একাদশে সুযোগ পেয়েছেন দুই অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত ও মোহাম্মদ সাইফউদ্দিন।

দুই পরিবর্তন এসেছে অস্ট্রেলিয়ার একাদশেও। বাদ পড়েছেন জশ হ্যাজলউড ও অ্যান্ড্রু টাই। একাদশে ফিরেছেন নাথান এলিস ও অ্যাডাম জাম্পা।

একনজরে দুই দলের একাদশ

বাংলাদেশ : নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

অস্ট্রেলিয়া : অ্যালেক্স ক্যারি, ব্যান ম্যাকডারমট, মিচেল মার্শ, মইসেস হ্যানরিকস, ম্যাথু ওয়েড (অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, ড্যান ক্রিশ্চিয়ান, অ্যাডাম জাম্পা, মিচেল সোয়েপসন, নাথান এলিস।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা